এখনই সিদ্ধান্ত নিতে হবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধিনায়ক কে হবে, এ নিয়ে আলোচনা তো বোর্ডের এ কয় দিনে শেষ করে ফেলা উচিত ছিল! এটা ঝুলিয়ে রাখার কোনো বিষয় নয়। বিশ্বকাপের আর কয় দিন বাকি আছে? ক্রিকেটের অধিনায়ক ফুটবলের অধিনায়ক নয় যে হাতে একটা ব্যান্ড পরে মাঠে নেমে গেলেই হলো! তাকে অনেক পরিকল্পনা করতে হয়, স্বপ্ন দেখতে হয়। আমি মাশরাফির বিপক্ষে নই। সে খুবই ভালো অধিনায়ক। কিন্তু চোট যেভাবে তার সঙ্গ নিয়েছে, তাতে তাকে সব সময় দলে পাওয়া নিয়েই সংশয় সৃষ্টি হয়েছে। এ রকম অনিশ্চয়তা নিয়ে একটা দল বিশ্বকাপের প্রস্তুতি নিতে পারে না। তাই অন্তত বিশ্বকাপ পর্যন্ত সাকিবকে অধিনায়ক করে দেওয়া উচিত। মাঠে ও মাঠের বাইরে তাকে দুর্দান্ত অধিনায়ক মনে হচ্ছে। বিশ্বকাপের পর না হয় মাশরাফিকে আবার অধিনায়ক করা যাবে। কিন্তু এখন এ নিয়ে দোলাচলে ভোগার সুযোগ নেই।