এখনো বাবার বকুনি খান লেডি গাগা!
ছেলেমেয়ে দুষ্টুমি করলে বাবা-মায়ের বকুনি কপালে জুটতেই পারে। কিন্তু সে ছেলে বা মেয়েটি যদি বিখ্যাত আর নামকরা কেউ হয়! সম্প্রতি এমন মধুর বকুনি খাওয়ার কথা এক সাক্ষাত্কারের সময় জানিয়েছেন মার্কিন পপতারকা ‘লেডি গাগা’।বকুনি খাওয়ার ঘটনাটি সম্প্রতি লাইফস্টাইল ম্যাগাজিন ফিমেল ফার্স্টকে জানিয়েছেন গাগা। তিনি জানিয়েছেন, ২০১০ সালে তাঁর বাবা জোসেফ জারমানোত্তা তাঁকে বকা দিয়েছিলেন। কথা প্রসঙ্গে গাগা বলেন, তিনি সর্বশেষ বাবার ভর্ত্সনা শুনেছেন আজ থেকে দুই বছর আগে, বেসবলের একটি ম্যাচ দেখার সময়।লেডি গাগা বলেছেন, তাঁকে তাঁর দুষ্টুমির কারণেই বাবা বকা দিয়েছিলেন। তিনি বেসবল ম্যাচ দেখতে গিয়ে ফটোগ্রাফারদের লক্ষ্য করে অভব্য ভঙ্গি করছিলেন। আর এ বিষয়টি ভালো চোখে দেখেননি তাঁর বাবা জোসেফ। তাই সেবার তাঁকে ভীষণরকম বকুনি দিয়েছিলেন তিনি।বকুনি খেলেও সাফাই গেয়ে লেডি গাগা বলেছেন, এর মধ্যেই তো বেসবল খেলা উপভোগের আসল সৌন্দর্য লুকিয়ে, তাই নয় কি!