এখনো শীর্ষে অ্যাডেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য প্রয়াত হুইটনি হিউস্টনের ভক্তরা পেরে উঠছেন না অ্যাডেলের সঙ্গে। বিলবোর্ড টু হান্ড্রেড চার্টের হিমালয়ে এখনো অ্যাডেলের টুয়েন্টিওয়ান অ্যালবামটি। দুই নম্বরে আছে হুইটনির সেরা গানগুলোর সংকলনটি। গত বুধবার বিলবোর্ড জানিয়েছে, টানা ২২ সপ্তাহজুড়ে এক নম্বর আসনটি দখল করে বসে আছেন গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী অ্যাডেল। এ বছর ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়ার পর কেবল যুক্তরাষ্ট্রেই টুয়েন্টিওয়ান এ পর্যন্ত বিক্রি হয়েছে ৭৬ লাখ কপি। আরও দুই লাখ ৯৬ হাজার কপি শেষ হয়েছে গেল সপ্তাহে। এর আগে টানা ২২ সপ্তাহের বেশি বিলবোর্ডের এক নম্বর আসন দখল করে বসে থাকা অ্যালবামটি ছিল পার্পল রেইন। প্রিন্স অ্যান্ড দ্য রেভল্যুশনের সেই অ্যালবামটি বাজারে এসেছিল ১৯৮৪ সালে। রয়টার্স।