এগুলো ছাড়া চলবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্মার্ট ফোন বা ট্যাবলেট পিসির মতো দামি কোনো পণ্য নয়। একেবারেই ছোটখাটো জিনিস। কোনোটিরই দাম ১০০ পাউন্ডের বেশি নয়, কয়েক পেনিতেও সর্বত্র পাওয়া যায়। তবে এগুলো ছাড়া দৈনন্দিন জীবন একেবারেই অচল ব্রিটিশদের। এ জন্য পকেট থেকে প্রচুর অর্থও খসে তাদের। ‘অতিপ্রয়োজনীয়’ এসব পণ্য সব সময়ই হাতের নাগালে রাখতে চায় ব্রিটিশরা।এ তালিকায় পেপার ক্লিপ, টিস্যু পেপার, ইলাস্টিক ব্যান্ড থেকে শুরু করে বাবলর্যাপ টিস্যুও আছে। বাদ পড়েনি পেনসিল, দুধের কার্টন, কেব্ল টাই, অ্যাডহেসিভ টেপ, ফাস্ট এইড প্লাস্টার, ডিম রাখার কার্টন, জিপার, টিব্যাগ, কোট হ্যাঙ্গার, কাপড় আটকানোর পিন, বোতলের ক্যাপসহ নানা জিনিসপত্র। এগুলোই তাদের খুবই প্রিয় জিনিস। ডেইলি মেলের এক প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশদের কাছে এমন অতিপ্রয়োজনীয় ৪০টি টুকিটাকি সামগ্রী নিয়ে আগামী মাসে প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। হাই-কোন নামে একটি প্রতিষ্ঠান এ উদ্যোগ নিয়েছে।হাই-কোনের পরিচালক টন হোপেনবৌনওয়্যারস এ প্রসঙ্গে বলেন, ঘরে কোণে বা রান্নাঘরের ড্রয়ারে খুঁজে পাওয়া গেলেও এসব সৃষ্টিশীল উদ্ভাবনকে সবার সামনে উপস্থাপন করাই প্রদর্শনীর উদ্দেশ্য। সেটা কাপড় ঝোলানোর পিনই হোক, টিব্যাগই হোক—সেগুলো আমাদের জন্য অপরিহার্য। আমাদের কাজকে অনেকটাই সহজ করে দিয়েছে হাতের কাছে থাকা এসব পণ্য।