এজলাসে ক্লোজ সার্কিট ক্যামেরা থাকা উচিত: সুরঞ্জিত
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, আদালতকে দলীয় রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে। তিনি বলেন, ‘দলীয় সংকীর্ণতাকে প্রাধান্য দিয়ে আদালতের পবিত্রতাকে কলুষিত করা উচিত নয়। আদালতকে কলুষিত করলে রাষ্ট্রকে কলুষিত করা হয়।’সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, আদালতে বিচারকদের যথেষ্ট নিরাপত্তা নেই। বিচারপতিদের এজলাসে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করা উচিত বলে তিনি মন্তব্য করেন।আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পুরানাপল্টন ফটোসাংবাদিক অ্যাসোসিয়েশন মিলনায়তনে শোকাবহ আগস্টের চতুর্থ দিনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় সুরঞ্জিত সেন এ কথা বলেন।বঙ্গবন্ধু একাডেমির সভাপতি হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য দেন কৃষক লীগের সহসভাপতি শেখ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক এম এ করিম ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অরুণ সরকার। বাসস।