এজাহার করতে জেনে রাখুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো ঘটনা সম্পর্কে নিকটস্থ থানায় এজাহার দায়ের করতে হবে। এজাহারের আবেদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাবর লিখতে হবে। লিখিত আকারে দেওয়া হলে সাদা কাগজের এক পিঠে লিখতে হবে। কম্পোজ করেও দেওয়া যাবে। ঘটনার পূর্ণ বিবরণ, ঘটনার স্থান, সময়, কীভাবে ঘটনা ঘটল তার বিবরণ স্পষ্টভাবে লিখতে হবে। এজাহারকারীর পূর্ণ ঠিকানা এবং স্বাক্ষর থাকতে হবে। যদি মৌখিকভাবে থানায় এজাহার দেওয়া হয় তাহলে থানার সংশ্লিষ্ট কর্মকর্তা তা লিপিবদ্ধ করবেন। এজাহারকারীর উচিত কী লিখলেন তা শুনতে চাওয়া। পুলিশ কর্মকর্তাও এজাহার শোনাতে বাধ্য। এজাহারকারীর স্বাক্ষর অবশ্যই দিতে হবে। প্রত্যেক পুলিশ কর্মকর্তাকে সতর্কতার সঙ্গে প্রাথমিক তথ্য বিবরণী বা এজাহার লিখতে হবে। পুলিশের উচিত নিরপরাধ ব্যক্তিদের অভিযুক্ত করা, মিথ্যা তথ্য প্রদান কিংবা এর পরিণতি সম্পর্কে এজাহারকারীকে অবগত করা। পুলিশ কর্মকর্তাকে এজাহারকারী থেকে ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করে নিতে হবে যাতে কোনো গরমিল না হয় সাক্ষ্যের সময়। অনেকের মধ্যে ভ্রান্ত ধারণা রয়েছে জিডি (সাধারণ ডায়েরি) আর এজাহার এক বিষয়। এ দুটি এক বিষয় নয়। জিডি হচ্ছে থানায় কোনো ঘটনা সম্পর্কে অবগত করা মাত্র, আর এজাহার হচ্ছে সরাসরি মামলা গ্রহণে পদক্ষেপ নেওয়া।