এটা আমার গোড়ার দিকের ধারাবাহিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাভিশনে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক মিথ্যা তুমি দশ পিঁপড়া। এটি লিখেছেন শিবু কুমার শীল, পরিচালনা করছেন মেজবাউর রহমান। নাটকে অভিনয় করছেন নওশীন নাহ্রীন। কথা হলো তাঁর সঙ্গে।‘মিথ্যা তুমি দশ পিঁপড়া’ নাটকে প্রথম কবে কাজ করেছিলেন? এটা কিন্তু আমার অভিনয়জীবনের একেবারের গোড়ার দিকের ধারাবাহিক। সময়টা ২০০৯ সাল। এরপর পরবর্তী অংশের কাজ করেছি এ বছর মে-জুন মাসে। এ মাসেও কাজ করার কথা আছে। নাটকে আমার বিপরীতে অভিনয় করছেন মিলন। আমার আম্মা মিলনের অভিনয় খুব পছন্দ করেন। একদিন শুটিংয়ের ফাঁকে মিলন ভাইকে বাসায় নিয়ে আসি। আম্মা খুব খুশি হয়েছিলেন। বুঝতেই পারছেন, গোড়ার দিকের কাজ নিয়ে কতটা উত্তেজনা কাজ করেছিল।চ্যানেল আইয়ে আজ ‘ফানুস’ ধারাবাহিকটি দেখানো হবে।নাটকটির গল্প একেবারে শেষ দিকে চলে এসেছে। এখন অবশ্য কিছু রহস্য সবার সামনে উন্মোচিত হবে। এই যেমন চেয়ারম্যান যে সদর আর বদরের টাকা আত্মসাৎ করেছিল, তা জানা যাবে। নাটকে আমি তো চরম বোকা। অনেক দিন নাটকটি দেখতে পারিনি। তাই বলতে পারছি না, আজ কোন পর্বটি দেখানো হবে।নিজের কাজ দেখতে ইচ্ছে হয় না?কেন হবে না! আসলে আমি ৪০ দিন যুক্তরাষ্ট্রে ছিলাম। যুক্তরাষ্ট্রের সাতটি বড় শহরে চ্যানেল আই অনুষ্ঠান আয়োজন করেছিল। এসব অনুষ্ঠানে আমি অংশ নিয়েছি। তাহলে ঈদের কাজের কী অবস্থা?এবার যাওয়ার আগে কিছু কাজ করেছি, ফিরে এসে আরও কয়েকটি করছি। তবে যে কয়টি কাজ করছি, শুনেছি সব কটি এবার ঈদেই দেখানো হবে। এবার আমি ভালো কিছু চরিত্র পেয়েছি। গ্ল্যামারাস চরিত্রের পাশাপাশি নিজেকে ভাঙার একটা সুযোগ পেয়েছি। হাসান জাহাঙ্গীরের নাটকে আমি যৌনকর্মীর চরিত্রে অভিনয় করছি। এখানে আমার মেকআপ-গেটআপ একেবারেই অন্য রকম। শামীমা শাম্মী এবং রায়হান খানের নাটক দুটিও একটু আলাদা। ঈদের পাশাপাশি এখন অন্য কাজও করছি। এই বছরের বাকি সময়টা শুধু কাজই করব।