এটা বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, কোনো বাণিজ্যিক ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের জন্য সুপারিশ করার কর্তৃত্ব বাংলাদেশ ব্যাংকের নেই। তিনি বলেন, ‘এটা বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব নয়।’ আজ মঙ্গলবার রাজধানীতে ‘উচ্চশিক্ষা খাতে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব’ শীর্ষক অনুষ্ঠান শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। সোনালী ব্যাংকে বড় ধরনের আর্থিক অনিয়মের অভিযোগ ওঠার পর ওই ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের জন্য বাংলাদেশ ব্যাংকের সুপারিশের ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে অর্থমন্ত্রী এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংক যথাযথ তদারকির দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।’উলে¬খ্য, বড় ধরনের দুর্নীতি ও অনিয়মের সঙ্গে সোনালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সংশ্লি¬ষ্টতা খুঁজে পাওয়ার পর ওই ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের অনুরোধসহ অর্থ মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠায় কেন্দ্রীয় ব্যাংক।কেন্দ্রীয় ব্যাংকের তদন্তে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যোগসাজশে রাজধানীতে সোনালী ব্যাংকের একটি শাখা থেকে একটি বেসরকারি কোম্পানির ৩৫ দশমিক ৪৭ বিলিয়ন টাকা লোপাটের ঘটনা বেরিয়ে আসে। খবর বাসসের।