প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সেনাবাহিনীরও দেশের প্রতি কর্তব্য আছে। তারা নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারে না। মানুষ খুন করবে আর তারা চেয়ে চেয়ে দেখবে?’ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার এ বক্তব্যের বিষয়ে সাবেক দুই সেনাপ্রধানের প্রতিক্রিয়া নিয়েছে প্রথম আলো সেনাবাহিনীর সাবেক প্রধান (মে, ১৯৯৬-ডিসেম্বর, ১৯৯৭) ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেন, ‘সেনাবাহিনী মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। তাদের যে অবস্থান আছে, তা গৌরবের। উনি (বেগম খালেদা জিয়া) যা বলেছেন, তা রাজনৈতিক বক্তব্য, মাঠে বলেছেন। তবে বাস্তবে দেশ তো অশান্ত।’ মাহবুবুর রহমান আরও বলেন, ‘সেনাবাাহিনী তার দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অত্যন্ত সচেতন। অতীতেও তারা মানুষের আশা-আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করেছে। সেনাবাহিনী তার দায়িত্বের পরিধি সম্পর্কে ভালো করেই জানে। আমি মনে করি, তারা সেটাই করবে।’