এটিএন আর্কাইভের ভিডিও উধাও
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার আর্কাইভ থেকে কিছু ভিডিওচিত্র হারিয়ে গেছে বা চুরি হয়েছে। এ ব্যাপারে প্রতিষ্ঠানটির প্রশাসনিক কর্মকর্তা বাদী হয়ে আজ রোববার তেজগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান প্রথম আলো ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।