এটিএন নিউজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএন নিউজে খবর ও সংবাদভিত্তিক নিয়মিত অনুষ্ঠানের পাশাপাশি ঈদের তিন দিন থাকবে বাংলাদেশের আনাচকানাচের মানুষের মুখ। তাঁরা শুভেচ্ছা জানাবেন তাঁদের প্রিয়জনদের। শুভেচ্ছা জানাবেন বিভিন্ন দেশে থাকা প্রবাসীরাও।এটিএন নিউজের বার্তাপ্রধান মুন্নী সাহা বলেন, মানুষের আবেগ ও শখ নিয়ে আমাদের এই উদ্যোগ। যাঁদের কখনো নিজেদের মুখ টেলিভিশনে দেখানোর সুযোগ হয় না, তাঁরা এই সুযোগটা এক দিনের জন্য পেলে সেটাই হবে তাঁদের জন্য অনেক আনন্দের। আর তথ্যপ্রযুক্তির যুগে, তাঁরা অবশ্যই তাঁদের আত্মীয়স্বজনদের জানাবেন এটিএন নিউজে চোখ রাখতে।থাকছে আমার শহর আমার দায়িত্ব শিরোনামে একটি ফিলার। কোরবানির বর্জ্য পরিষ্কার যাঁরা তাড়াতাড়ি করবেন, তাঁদের অভিনন্দন জানিয়ে ফিলার চলবে ঈদের দিন বিকেল থেকে। যাঁরা করবেন না ঠিকমতো, তাঁদের চোখে আঙুল দিয়ে ধরিয়ে দেওয়া হবে। এ জন্য এটিএন নিউজের প্রতিবেদক আধুনিক সম্প্রচার যন্ত্র নিয়ে থাকবেন ঢাকা ও ঢাকার বাইরে। সামাজিক দায়বদ্ধতার এই অভিনব উদ্যোগে এটিএন নিউজের পাশে রয়েছে এসিআই।