এটিএন বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মানুষ মাত্র দুজন’ নাটকের দৃশ্যে তারিন ও মাহফুজ আহমেদ। বিটিভিতে ঈদের পরদিন রাত সাড়ে আটটায় প্রচারিত হবে নাটকটি। লিখেছেন অরুণ চৌধুরী, পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী শায়লাকে বলবেন না প্লিজএটিএন বাংলায় ঈদের পরদিন রাত রাত আটটা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটক শায়লাকে বলবেন না প্লিজ। লিখেছেন মাসুম রেজা, পরিচালনা করেছেন সৈয়দ আওলাদ। অভিনয় করেছেন তৌকীর আহমেদ, তারিন, আবুল হায়াত, অয়ন চৌধুরী, শিরিন শিলা প্রমুখ। নাট্যকার গোলাম ফারুক আর অভিনেত্রী শায়লার সুখের সংসারে নতুন উৎপাতের নাম ফেসবুক। ফারুক তার ফেসবুক-বন্ধু পলি পারমিতার অনুরোধ রাখতে গিয়ে নিজের অজান্তেই সন্দেহের জন্ম দেয়। সুখের সংসারকে টেনে নিয়ে যায় ভাঙনের দ্বারপ্রান্তে। আসল নকলএটিএন বাংলায় ঈদের দিন রাত ১১টা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটক আসল নকল। লিখেছেন সৈয়দ মনজুরুল ইসলাম, পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন। অভিনয় করেছেন মীর সাব্বির, নাদিয়া, জয়ন্ত চট্টোপাধ্যায়, মাজনুন মিজান, রুমি প্রমুখ।অনেক স্বপ্ন নিয়ে শরীফ ঢাকায় আসে তার চাচার কাছে। মালয়েশিয়া যাওয়ার জন্য তার দুই লাখ টাকার প্রয়োজন। কিন্তু চাচা টাকা দিতে অস্বীকার করে। অথচ একদিন এই চাচা শরীফের বাবার কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নিয়ে ঢাকায় এসেছিল। এদিকে শরীফের চাচাতো বোনের ২০ হাজার টাকা হারিয়ে যায়। তৈরি হয় নাটকীয়তা—শরীফ এখন চোর! শরীফ নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে? নাকি সে নকলের ভিড়ে হারিয়ে যাবে?বোঝা-না বোঝার বোঝাএটিএন বাংলায় ঈদের দিন রাত আটটা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটক বোঝা-না বোঝার বোঝা। লিখেছেন ও পরিচালনা করেছেন হানিফ সংকেত। অভিনয় করেছেন জাহিদ হাসান, মীর সাব্বির, মম, সাইদ বাবু, রুনা খান প্রমুখ। সুখি দম্পতি মজিদ ও আমেনা আর গ্রামের প্রভাবশালী ব্যক্তি করিম ব্যাপারীকে ঘিরে ঘটতে থাকে নানা ঘটনা। যা নিয়ে পরবর্তীতে গ্রামে সালিস বসে। আর সব ঘটনাই ঘটতে থাকে ঈদের একটি শাড়িকে কেন্দ্র করে। আমাদের সমাজে নানান প্রকৃতির মানুষ আছেন। যাদের কেউ বুঝে বোঝেন, কেউ না বুঝেও নিজের মত করে বোঝেন। তখনই বাড়ে বোঝা।ভেজা ঢেউ ভেজা হাওয়াএটিএন বাংলায় ঈদের পরদিন সন্ধ্যা সাতটা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটক ভেজা ঢেই ভেজা হাওয়া। লিখেছেন মহিউদ্দীন আহমেদ। পরিচালনা করছেন সৈয়দ জামিম। অভিনয় করেছেন পপি, মিলন, মাহমুদুল ইসলামসহ আরও অনেকে। বিয়ের পর পপি স্বামীকে নিয়ে মধুচন্দ্রিমায় গেছেন কক্সবাজার। সেখানে গিয়ে স্বামীর নতুন পরিচয় পেয়ে হতবিহ্বল হয়ে পড়েন পপি। তার স্বামী নাকি আগে আরেকটি বিয়ে করেছিলেন। কিন্তু ঘটনাপ্রবাহে বেরিয়ে আসে অন্য কিছু। অপহরণ করা হয় পপিকে। আলাল দুলালএটিএন বাংলায় ঈদের তৃতীয় দিন রাত আটটা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটক আলাল দুলাল। লিখেছেন ও পরিচালনা করেছেন মীর সাব্বির। অভিনয় করেছেন জাহিদ হাসান, মীর সাব্বির, বিন্দু, দীপা খন্দকার, কচি খন্দকার, অলিউল হক প্রমুখ। আলাল ও দুলাল দুজন ভবঘুরে মানুষ। তাদের মধ্যে চমৎকার বন্ধুত্ব। জীবিকার কারণে সারা দিন নানা কাজের সঙ্গে যুক্ত হয়। কিন্তু সফল হতে পারে না। তারা বিশ্বাস করে, দেশের সব প্রতিষ্ঠিত মানুষের জীবন শুরু হয়েছিল ছোট জায়গা থেকে। তারা হাল ছাড়ে না, ছুটে চলে।