এটিএন বাংলা
বুনো চালতার গাঁয়এটিএন বাংলায় ঈদের দিন থেকে পাঁচ দিন রাত পৌনে ১২টায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক বুনো চালতার গাঁয়। লিখেছেন প্রসূন রহমান, পরিচালনা করেছেন মাহফুজ আহমেদ। অভিনয় করেছেন তারিন, মোনালিসা, ফজলুর রহমান বাবু, মীর সাব্বির, মীরানা জামান, রানী সরকার, সাঈদ বাবু, মাজনুন মিজান, বাবর, আলিউল হক ও মাহফুজ আহমেদ।অয়ন গ্রামে যায় দাদিকে দেখতে। ঘটনাক্রমে একটি মেয়ের সঙ্গে পরিচয় হয় তার। ঘটনাটি নিয়ে গ্রামে হইচই পড়ে যায়। দাদির সহযোগিতায় মেয়েটির পাশে দাঁড়াতে চায় অয়ন। গ্রামবাসীকে কুসংস্কার থেকে বের করে আনার পথ খোঁজে সে। গ্রামের একটি কলেজের উন্নয়নের মধ্য দিয়ে গ্রামে আধুনিক শিক্ষা নিশ্চিত করতে চায়। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় মেয়েটির বাবা। মেয়েটিকেও অন্ধকার থেকে মুক্তির পথ দেখানোর চেষ্টা করে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত অয়নকে শহরে ফিরে যেতে হয়। নিক্তিএটিএন বাংলায় রোববার বেলা তিনটা ১০ মিনিটে প্রচারিত হবে টেলিছবি নিক্তি। লিখেছেন কাজী শহীদুল ইসলাম, পরিচালনা করেছেন সালাহ্উদ্দিন লাভলু। অভিনয় করেছেন তিশা, আ খ ম হাসান, সালাহ্উদ্দিন লাভলু প্রমুখ। বিয়ের আয়োজন চলছে। সবাই ব্যস্ত। তবে একজন সবার চেয়ে একটু বেশি ব্যস্ত। একাই সবকিছুর তদারকি করছে। একসময় বরপক্ষ চলে আসে। মেয়ের বাবা-মায়ের চেয়ে তার দায়িত্বটাই যেন বেশি। এদিকে ছেলেপক্ষ যৌতুকের সোনা ওজন করে দিতে বলে। মেয়েপক্ষের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। শেষ পর্যন্ত ওজন করা হয়। এখন বিয়ে হবে। কিন্তু এবার বাধা দেন মেয়ের বাবা। তিনি এই ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেবেন না। কিন্তু গ্রামের সবাই জানে আজ মেয়েটির বিয়ে হচ্ছে। আলাল দুলাল (দ্বিতীয় পত্র)এটিএন বাংলায় রোববার রাত পৌনে আটটায় প্রচারিত হবে নাটক আলাল দুলাল (দ্বিতীয় পত্র)। লিখেছেন ও পরিচালনা করেছেন মীর সাব্বির। অভিনয় করেছেন জাহিদ হাসান, মীর সাব্বির, বিন্দু, স্নেহা, অলিউল হক প্রমুখ। আলাল দুলাল মেসে জীবন যাপন করে। পত্রিকায় বিজ্ঞাপন দেখে দুলাল এবার আলালের বিয়ে দেওয়ার চেষ্টা করে। কানাডা-প্রবাসী কন্যার জন্য নিষ্কণ্টক পাত্র আবশ্যক—বিজ্ঞাপনটি দেখে উদ্বুদ্ধ হয়ে যোগাযোগ করে পাত্রীপক্ষের সঙ্গে।চিঠিএটিএন বাংলায় সোমবার বেলা তিনটা ১০ মিনিটে প্রচারিত হবে টেলিছবি চিঠি। লিখেছেন আশরাফুল চন্চল, পরিচালনা করেছেন জাহিদ হাসান। অভিনয় করেছেন জাহিদ হাসান, রোমানা, তারিক স্বপন প্রমুখ। মামুনুর রশীদ এলাকার স্কুলের বাংলা শিক্ষক। নিজেকে ‘বৈয়াকরণিক’ বলে দাবি করেন। ছাত্রজীবনে বহু মানুষের বহু চিঠি লিখে দিয়েছেন তিনি। এই চিঠি লেখা নিয়ে তৈরি হয় গল্প।ঘরভর্তি ক্যারেক্টারএটিএন বাংলায় রোববার রাত আটটা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটক ঘরভর্তি ক্যারেক্টার। লিখেছেন মাসুম রেজা ও পরিচালনা করেছেন সৈয়দ আওলাদ। অভিনয় করেছেন তারিন, তৌকীর আহমেদ, আবুল হায়াত প্রমুখ।নাট্যকার ফারুক ঈদের নাটক লেখার কোনো কাহিনি খুঁজে না পেয়ে পাগলপ্রায় অবস্থা। নানা ধরনের গল্প ভাবতে থাকে। কিন্তু নামের সঙ্গে মিলিয়ে কোনো গল্প পায় না সে। এ সময় সে তার পাশে একটি মেয়েকে দেখতে পায়। এরপর ভিড় করে আরও কিছু চরিত্র। এসব চরিত্রের সঙ্গে কথোপকথন থেকেই ফারুকের নাটকের কাহিনি পেয়ে যায়।সেই মেয়েটি একাএটিএন বাংলায় সোমবার রাত পৌনে আটটায় প্রচারিত হবে নাটক সেই মেয়েটি একা। লিখেছেন শফিকুর রহমান, পরিচালনা করেছেন শামীমা আক্তার। অভিনয়ে মৌ, তমালিকা, আলীরাজ, সোহেল খান ও অপূর্ব।আলীরাজ ও তমালিকার বাসায় এক রাতে অপরিচিত এক মেয়ে আসে। ভুল পরিচয় দিয়ে সে ঢুকে পড়ে বাসায়। মেয়েটি হচ্ছে মৌ। তার পর থেকে ঘটতে থাকে একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। বেরিয়ে আসে আলীরাজ ও তমালিকার নানা অজানা অধ্যায়। সম্পর্কের টানাপোড়েন। প্রেম পারাডোএটিএন বাংলায় ঈদের দিন রাত পৌনে আটটায় প্রচারিত হবে নাটক প্রেম পারাডো। লিখেছেন ফেরদৌস হাসান, পরিচালনা করেছেন সবুর খান। অভিনয় করেছেন অপূর্ব, মিমো, আল মনসুর, ডলি জহুর, মোমেনা চৌধুরী, রওনক, নূপুর, সিদ্দিক মাস্টার প্রমুখ।এক সকালে অরু জানতে পারে, ওই দিন সন্ধ্যায় তার বিয়ে। অরু আকাশ থেকে পড়ে। সে একটি মেয়েকে ভালোবাসে। কিন্তু বাবা-মাকে বলতে পারে না। তারা কিছু ঘটানোর পরিকল্পনা করে। শেষ মুহূর্তে বেঁকে বসে অরু।