এটিএন বাংলার ক্যামেরাম্যান খুনের ঘটনায় গ্রেপ্তার ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার জ্যেষ্ঠ ক্যামেরাম্যান শফিকুল ইসলাম ওরফে মিঠু (৪০) খুনের ঘটনায় জড়িত সন্দেহে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।গতকাল রোববার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তুরাগ থানা পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ মো. আনছারউদ্দীন জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা পেশাদার ছিনতাইকারী। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।প্রসঙ্গত, গতকাল রোববার সকাল ১০টার দিকে রোস্তমপুর বেড়িবাঁধ সড়কের পশের ঢাল থেকে মিঠুর লাশ উদ্ধার করা হয়। তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।