এটিএন বাংলার ক্যামেরাম্যান হত্যা মামলায় চারজন ৩ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার জ্যেষ্ঠ ক্যামেরাম্যান শফিকুল ইসলাম ওরফে মিঠু (৪০) হত্যা মামলায় চারজনকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তুরাগ থানা পুলিশ একই ঘটনায় দায়ের করা অস্ত্র মামলায় মজিবুর রহমান ওরফে সাগরসহ তিনজনকে দুই দিনের রিমান্ডে নিয়েছে।আজ মঙ্গলবার দুই মামলায় ছয় আসামিকে মহানগর হাকিম আদালতে হাজির করে যথাক্রমে সাত দিন ও পাঁচ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন তুরাগ থানা পুলিশ। এর পরিপ্রেক্ষিতে মহানগর হাকিম কামরুন্নাহার তিন দিন ও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।এর মধ্যে দুই মামলার আসামি মজিবুর রহমানকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।হত্যা মামলার অন্য আসামিরা হলেন শহীদুল ইসলাম ওরফে শুভ, রাজীব হোসেন, আলম ভূঁইয়া ওরফে টিটু।অস্ত্র মামলার অন্য আসামিরা হলেন রবিন ও জসিম।গত রোববার সকাল ১০টার দিকে রোস্তমপুর বেড়িবাঁধ সড়কের পাশের ঢাল থেকে মিঠুর লাশ উদ্ধার করা হয়। তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।পরে ওই দিন রাতেই রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তুরাগ থানা পুলিশ ওই ছয়জনকে গ্রেপ্তার করে।