এডওয়ার্ডের যৌন সম্পর্কের ভিডিও ধ্বংসের নির্দেশ (ভিডিও)
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট পদপ্রার্থী জন এডওয়ার্ড ও তাঁর বান্ধবী রিয়েল হান্টারের যৌন সম্পর্কের ভিডিও ধ্বংস করার নির্দেশ দিয়েছেন আদালত। ভিডিও টেপটি ৩০ দিনের মধ্যে নষ্ট করতে বলা হয়েছে। সিএনএনে প্রকাশিত এক খবরে বলা হয়েছে রিয়েল হান্টার ২০১০ সালে এডওয়ার্ডের সাবেক কর্মকর্তা এন্ড্রু ইয়ং ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা করেন। অভিযোগে রিয়েল বলেন, ২০০৭ সাল থেকে তিনি এন্ড্রু ইয়ং ও তাঁর স্ত্রীর সঙ্গে থাকতেন। সে সময় তাঁরা দুজন রিয়েলের ব্যক্তিগত জিনিসপত্র থেকে ওই ভিডিওটি চুরি করেছেন। রিয়েল সে সময় সন্তান-সম্ভবা ছিলেন। তবে এন্ড্রু ইয়ং ও তাঁর স্ত্রী বলেছেন, রিয়েলের ফেলে দেওয়া আবর্জনার স্তূপ থেকে তাঁরা ভিডিও টেপটি নিয়েছিলেন। তবে আদালতের নির্দেশের পরে ইয়াং দম্পতি জানান, তাঁরা ভিডিওতে কী ছিল তা কাউকে জানাবেন না।