এডওয়ার্ড কলেজের ব্যবস্থাপনা ও হিসাববিজ্ঞান বিভাগে নবীন বরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনা অফিসপাবনা সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের ব্যবস্থাপনা ও হিসাববিজ্ঞান বিভাগের নবীন বরণ অনুষ্ঠান গত ৩১ জুলাই ও ১ আগস্ট অনুষ্ঠিত হয়েছে। কলেজের আব্দুস সাত্তার মিলনায়তনে এ অনুষ্ঠান দুটিতে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ মো. হাবিবুল্লাহ মিঞা। দুটি অনুষ্ঠানই তিন পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে নবীন ও প্রবীণ ছাত্রছাত্রীরা একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে কলেজ পরিদর্শন করেন। দ্বিতীয় পর্বে আলোচনা সভায় বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ মো. বজলুর রহমান, ব্যবস্থাপনা বিভাগের প্রধান শহীদ মো. ইব্রাহীম, হিসাববিজ্ঞান বিভাগের প্রধান তাজ মোহাম্মদ, শিক্ষক পরিষদের সম্পাদক ডা. মো. শাহজাহান ও এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি এস এম সজীব। অনুষ্ঠানের তৃতীয় পর্বে নবীন ও প্রবীণ ছাত্রছাত্রীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।