এডি মারফির পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বছর অস্কার পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থাপক হওয়ার কথা ছিল এডি মারফির। কিন্তু তা আর হচ্ছে না। ওই ভূমিকা থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন মারফি। ২০১২ সালের ফেব্রুয়ারিতে ওই অনুষ্ঠান হওয়ার কথা। অনুষ্ঠানটি প্রযোজনা করার কথা ছিল মারফির ঘনিষ্ঠ বন্ধু চলচ্চিত্র নির্মাতা ব্রেট র‌্যাটনারের। তিনিই মারফিকে উপস্থাপনার দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে র‌্যাটনার এমন এক ‘অবমাননাকর’ মন্তব্য করেন, যা অস্কার কর্তৃপক্ষের মনঃপূত হয়নি। এতে তাঁকে প্রযোজনার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এ কারণেই মারফি নাকি উপস্থাপনার কাজটি ছেড়ে দেন। বিবিসি।