এডি মারফির রসিকতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৌতুক অভিনেতা এডি মারফি শেষমেশ অস্কার নিয়েও রঙ্গ করতে ছাড়েননি। আগামী বছর ফেব্রুয়ারির অস্কার অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়েছে। সে কথা শুনে তিনি হাসতে হাসতে গড়িয়ে পড়েন আর কি। বললেন, ‘যদি তাই হয়, তাহলে নিশ্চিত থাকুন, এযাবৎকালে অস্কার আসরের সবচেয়ে বাজে উপস্থাপককে দেখতে পাবেন আপনারা। এ কাজের জন্য লোকে আমাকে উপযুক্ত মনে করে, এটাই তো আমার কাছে হাস্যকর লাগছে। আমি অস্কারের উপস্থাপক! ভাবাই যায় না। ভয়ংকর একটা ব্যাপার হবে।’ সম্প্রতি এক সাক্ষাৎকারে এডি মারফি জানান, তাঁর অভিনীত টাওয়ার হেইস্ট ছবিটি পরিচালনা করেছেন ব্রেট র্যাটনার। সেই ব্রেটই অস্কার অনুষ্ঠান প্রযোজনা করছেন। আইএএনএস।