এডিআর ইন বাংলাদেশ:ইস্যুজ অ্যান্ড চ্যালেঞ্জেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যারিস্টার মো. আবদুল হালিম \ প্রকাশক সিসিবি বুক সেন্টার \ মূল্য ২০০ টাকাবইটির প্রথম অংশে ১৫টি অধ্যায়ে বিকল্প বিরোধ ধারণার ব্যাখ্যা, প্রকারভেদ, উৎপত্তি, বিকাশ, প্রয়োগ, বাংলাদেশে বিভিন্ন আইনে বিকল্প বিরোধ ধারণার বিধান, কার্যকারিতা, সমস্যা, সম্ভাবনা ইত্যাদি বিস্তারিত আলোচনা করা হয়েছে। ২০০৩ সালে সর্বপ্রথম দেওয়ানি কার্যবিধিতে এবং অর্থঋণ আদালত আইনে বিকল্প বিরোধ নিষ্পত্তির ধারণা অন্তর্ভুক্ত করা হয়। বাংলাদেশে বিভিন্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা, জনসংখ্য অনুপাতে বিচারকদের সংখ্যা, ২০০৩ সালে দেওয়ানি কার্যবিধি ও অর্থঋণ আইনে বিকল্প পদ্ধতির নিয়ম অন্তর্ভুক্ত করার পর এ পর্যন্ত অর্জিত সাফল্য, বিকল্প পদ্ধতির আইনি সমস্যা এবং সম্ভাবনাগুলো আলোচনা করা হয়েছে। দেওয়ানি কার্যবিধিতে বিকল্প পদ্ধতি, শ্রম আইন, মুসলিম পারিবারিক আইনে বিকল্প বিরোধ নিষ্পত্তি এবং পারিবারিক আদালত আইনে বিদ্যমান বিকল্প ধারণার মূল্যায়নভিত্তিক আলোচনা ছাড়াও গ্রামাঞ্চলে প্রচলিত প্রথাগত সালিসব্যবস্থা বিস্তারিত আলোচনা করা হয়েছে। বইটি আইনজীবী, আইন গবেষক, বিচারক, আইন শিক্ষক এবং সর্বোপরি আইন বিষয়ে আগ্রহী যেকোনো পাঠকের অত্যন্ত উপকারী হবে।