এডিবল অয়েল ও মেঘনা গ্রুপকে ৩ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওজনে কম দেওয়া, সর্বোচ্চ খুচরা মূল্য না থাকা এবং বিনা অনুমতিতে ভোজ্যতেলের বোতলে দাম উল্লেখ করার অপরাধে বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড কোম্পানি ও মেঘনা গ্রুপকে তিন লাখ টাকা করে জরিমানা করেছেন ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার কোম্পানি দুটির তেজগাঁও অফিসে আদালত এক অভিযান চালিয়ে এই দণ্ড দিয়েছেন।অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমীন, বিএসটিআই কর্মকর্তা এবং র্যাব ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। এডিবল অয়েল কোম্পানি রূপচাঁদা ও বনস্পতি ভোজ্যতেলের পাঁচ লিটারের প্রতি বোতলে ৭০ মিলিগ্রাম কম দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। মেঘনা গ্রুপের বিরুদ্ধেও একই অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে সরকারের ওজন ও পরিমাপ আইন না মেনে প্রতিষ্ঠানের নিজস্ব স্টিকারে যেমন-তেমন দাম বাড়ানোর অভিযোগও সত্য বলে প্রমাণিত হয়েছে।