এত ছবি কোনো তারকার বিয়েতে তুলিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুসুম শিকদারের বিয়ে নিয়ে কয়েকটি স্মৃতি মনে পড়ছে—কুসুমের বাগদান হওয়ার দু-এক মাস আগে আমাকে ফোনে বলল বিয়ের কার্ডটি হবে ফটোগ্রাফ দিয়ে। এরপর যথারীতি গায়ে হলুদের কার্ডটিও তৈরি করা হয়েছিল ফটোগ্রাফ দিয়ে। এই কার্ড দুটিতে ছবি তুলে আমি অনেক প্রশংসা পেয়েছি।বাগদান অনুষ্ঠান হয়েছিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে, চতুর্থ তলায়। হলুদের অনুষ্ঠানে অনেক মজা হয়েছিল। বিয়ের দিনে কুসুম বেশ কিছুক্ষণ আগেই পৌঁছে যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। গাড়িতে বসে ব্যস্ত ছিল মেকআপ ঠিকঠাক আছে কি না, তা নিয়ে। বিয়েসহ বাকি অনুষ্ঠানে তাঁর মেকআপ করেছিলেন ম ম জসীম। বিয়েতে শুভেচ্ছা জানাতে অনেক তারকা অতিথিরা এসেছিলেন।