এত নিষ্ঠুর হতে পারেন মা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবীতে সন্তানের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে স্বীকৃত মা। কিন্তু সেই মা শিশুর ওপর এতটা নিষ্ঠুর হতে পারেন, তা হয়তো যুক্তরাজ্যের সাউথ ওয়েলসের পন্টিপুল এলাকার লিসা ব্রুকসের কাহিনি না জানলে ধারণায় করা যেত না।ডেইলি মেইল অনলাইনের খবরে বলা হয়, লিসা ব্রুকস (২৫) ও টমাস লুইস (২২) দম্পতি তাঁদের তিন বছরের এক ছেলেকে ছোট একটা অন্ধকার, উষ্ণ কক্ষে হাত বেঁধে আটকে রাখেন। তাঁরা ওই ছেলেকে কোনো খাবার পর্যন্ত দেননি। ছেলেটি এতই ক্ষুধার্ত হয়ে পড়ে যে সে তার মাথার চুল ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে।খবরে আরও বলা হয়, এক সমাজকর্মী গোপন তথ্যের ভিত্তিতে ২০১০ সালে বড়দিনের তিন সপ্তাহ আগে ছেলেটিকে ওই উদ্ধার করেন। ওই সমাজকর্মী পুলিশের সহায়তায় ছেলেটিকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। এক পুলিশ কর্মকর্তা ছেলেটির করুণ অবস্থা দেখে কাঁদতে থাকেন।হাসপাতালের কর্তব্যরত চিকিত্সকেরা বলেন, আর কয়েক ঘণ্টা দেরি হলেই ছেলেটি ক্ষুধা ও তৃষ্ণায় মারা যেত। চিকিত্সক পল ডেভিস জানান, ছেলেটিকে খাবার দেওয়ার পর দেখা গেল, সে এমনভাবে খাচ্ছিল যেন আগে কখনো খাবার খায়নি।এ ঘটনায় কার্ডিফ ক্রাউন আদালত শিশুকে ইচ্ছাকৃত অবহেলা করার কারণে লিসা ব্রুকসকে তিন বছরের এবং সত্ বাবা টমাস লুইসকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দেন।লিসা-লুইস দম্পতির অভিযোগ, ছেলেটি নিজেই নিজেকে আহত করত এবং তাঁদের অন্য শিশুদেরও আঘাত করত। এ জন্য তাঁরা ওই শিশুটিকে আটকে রেখেছিলেন। তবে ছেলেটিকে উদ্ধারের পর থেকে বর্তমানে লালন করা পরিবারটি জানিয়েছে, ছেলেটি মানসিকভাবে সুস্থ আছে, তার অন্য কোনো সমস্যা নেই।