এত সুন্দর ভাষা আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্যারিসে একবার এক অভিজ্ঞতা হয়েছিল আমার। এক বিদেশি ভদ্রলোক একটা জায়গা খুঁজে পাচ্ছেন না। তিনি এক ফরাসিকে ইংরেজিতে সেই ঠিকানা সম্পর্কে জানতে চাইলেন। ফরাসি ভদ্রলোক উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করে বসলেন, আপনি যে আমার সঙ্গে ইংরেজি বললেন, ইংরেজি বলার জন্য কি অনুমতি নিয়েছেন? বিদেশি ভদ্রলোক তো হতভম্ব। দুঃখ প্রকাশ করে বললেন, আসলে আমি তো ফরাসি জানি না...। ফরাসি ভদ্রলোক বললেন, ঠিক আছে, জানেন না, সেটা তো আগে অনুমতি নেবেন।আমাদের দেশে আমরা ভিন্ন দৃশ্য দেখতে পাই। বিদেশির কথা কী বলব, আমরা নিজেরাই বাংলা ভাষার মধ্যে হরদম ইংরেজি ঢুকিয়ে দিই। বাংলা খুবই সুন্দর একটি ভাষা। বাংলা ভাষার মতো এত সুন্দর ভাষা আর নেই। আমাদের নিজস্ব বর্ণমালা আছে। সব ধ্বনি এতে উচ্চারণ করা যায়। মা, মাতৃভাষা ও মাতৃভূমি—এই তিন মায়ের মর্যাদা আমাদের রাখতে হবে।