এতিম, আলেম ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সঙ্গে প্রধানমন্ত্রীর ইফতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র রমজান মাসের প্রথম রোজায় এতিম, আলেম-উলামা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সঙ্গে ইফতার করেছেন। আজ বৃহস্পতিবার তাঁর সরকারি বাসভবন গণভবনে এ ইফতারের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী এতিম, আলেম-উলামা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন। পরে দেশের ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি এবং ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যসহ জাতীয় চার নেতার রুহের মাগফিরাত কামনা করে এক বিশেষ মোনাজাত করা হয়।মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা ইফতারে শরিক হন। খবর বাসস।