এদের শাস্তি হোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজকাল প্রায় প্রতিটি মেয়েকেই বিভিন্ন কাজে বাড়ির বাইরে যেতে হয়। আর একদল পুরুষ রাস্তাঘাটে মেয়েদের দেখে আজেবাজে মন্তব্যকরে, কেউ বা গায় অশ্লীল গান, যা শুনতে খুব বিশ্রি শোনায় এবংপ্রতিটি মেয়ের জন্য অপমানজনক। কখনো বা বাবা-মেয়ে, ভাই-বোন-ভাগ্নি, মা-ছেলে কিংবা মা-মেয়েকে এভাবে অপমানের শিকার হতে হয়। সমাজের ভদ্রলোকগুলো বিষয়টি দেখেও এড়িয়ে চলেন, আইনও এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।ফলেবেড়েই চলেছে এই অপরাধীদের স্পর্ধা, যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আরও মারাত্মক নারীনির্যাতনের জন্ম দিচ্ছে। বর্তমানে প্রশাসন যখন নারীর অধিকার প্রতিষ্ঠায় সচেতন ওসোচ্চার, তখন আশা করি, অচিরেই রাস্তাঘাটে বিশ্রি কথা, গান এবংঅঙ্গভঙ্গির মাধ্যমে নারীদের অপমানকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সমাজের সচেতন সবাই এদের বিরুদ্ধে সোচ্চার হবেন।মাহদীহাসান শেরপুর