এনকেফালাইটিসের সুচিকিত্সার দাবিতে ঢাকায় মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় এনকেফালাইটিসের সুচিকিত্সার দাবিতে ঢাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঢাকার লালমনিরহাট হাতীবান্ধার স্থানীয় জনগণ।আজ শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিভিন্ন পেশাজীবীর মানুষ এই মানববন্ধনে অংশ নেন।মানববন্ধনে বক্তারা বলেন, ‘এই মহামারি শুরু হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এ পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রী তেমন উল্লেখযোগ্য কোনো উদ্যোগ নেননি। এই নীরবতায় আমরা হতবাক ও মর্মাহত।’ মানববন্ধনে হাসপাতালের প্রতিটি অসুস্থ রোগীর সুচিকিত্সা, গুরুতর অসুস্থ রোগীকে সরকারি খরচে উন্নত হাসপাতালে প্রেরণ অথবা রংপুর কিংবা ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা, ভাইরাস যাতে অন্য এলাকায় ছড়িয়ে পড়তে না পারে, সেই দাবি জানানো হয়। পাশাপাশি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া ও জনগণকে সচেতন করার জন্য সরকারকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।