এনজিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই বিভাগে পেশাসংক্রান্ত যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন। বিশেষজ্ঞরা সেসবের উত্তর দেবেন। এই বিভাগে চিঠি পাঠানোর ঠিকানা: পেশা-পরামর্শ, কাজের খবর, প্রথম আলো, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া ই-মেইল পাঠাতে পারেন [email protected] ঠিকানায়। আরও পেশা-পরামর্শ পাবেন প্রথম আলো জবসের ওয়েবসাইটে (www.prothom-alojobs.com)প্রশ্ন: আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এমবিএতে পড়ছি। পড়াশোনা শেষ করে আমি বেসরকারি সংস্থায় (এনজিও) কাজ করতে চাই। আমাকে এ জন্য কি কোনো প্রশিক্ষণ নিতে বা আলাদা কোনো লেখাপড়া করতে হবে?প্রণব রায়মানিকগঞ্জ উত্তর: কোনো প্রশিক্ষণ বা ডিপ্লোমা করার দরকার নেই, তবে মাঠপর্যায়ে কাজ করার মতো মানসিকতা থাকতে হবে। এনজিওতে প্রথমেই হেড অফিসে কাজ করার সুযোগ কম। দু-এক বছর কাজ করার পর যদি এ পেশায় আরও ভালো করার ইচ্ছা থাকে, তাহলে মাস্টার্স ইন পাবলিক হেলথ (এমপিএইচ) ও এনজিও সম্পর্কিত পড়াশোনা করতে হবে। এ ছাড়া বাংলা-ইংরেজি ভাষার পাশাপাশি অন্য কোনো ভাষা জানা থাকলে ভালো হয়।উত্তর দিয়েছেনআসিফ ইউ আহমেদপরিচালক, প্রাইভেট সেক্টর এনগেজমেন্টমিশন ম্যানেজমেন্ট অফিসকেয়ার বাংলাদেশ।