এনটিআরসিএর এবতেদায়ি বিশেষ পরীক্ষার ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) গৃহীত বেসরকারি সংযুক্ত এবতেদায়ি মাদ্রাসার যোগ্য শিক্ষক নিবন্ধনের বিশেষ পরীক্ষা ২০১০-এর ফল আজ বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে।পরীক্ষায় অংশ নেওয়া ছয় হাজার ৯৩৬ জনের মধ্যে পাস করেছেন এক হাজার ৩৯৫ জন। পাসের শতকরা হার ২০ দশমিক ১১। এ পরীক্ষায় এবতেদায়ি প্রধান পদে দুই হাজার ৪৬৩ জনের মধ্যে ৪৯৬ জন, জুনিয়র মৌলভি পদে দুই হাজার ১৮৯ জনের মধ্যে ৩২৭ জন, জুনিয়র শিক্ষক পদে এক হাজার ৯৬১ জনের মধ্যে ৫৬৩ জন এবং কারি পদে ৩২৩ জনের মধ্যে ৯ পাস করেছেন।উল্লেখ্য, গত ২৬ জুন এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।