এনটিভি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন ফোঁটা বৃষ্টিএনটিভিতে ঈদের দিন বেলা দুইটা ৩৫ মিনিটে প্রচারিত হবে টেলিছবি তিন ফোঁটা বৃষ্টি। লিখেছেন ও পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। অভিনয় করেছেন তারিক আনাম, মিতা চৌধুরী, ফজলুর রহমান বাবু, রোমানা, আব্দুল্লাহ রানা, অর্ষা, ইন্তেখাব দিনার, পৃথা, রুনা খান প্রমুখ। কিশোরী দামিনীর সংগীত-যাত্রার সমাপ্তি ঘটে কিছু মানুষের কারণে। ঠিক এভাবেই পর্দার আড়ালে লুকিয়ে থাকা এক অন্ধকারাচ্ছন্ন মানুষের হাতে ধ্বংস হয়ে যায় অর্পার সাংবাদিক জীবন, হারিয়ে যায় প্রথম প্রেমের মানুষটি। পারিবারিক ও প্রেমবিষয়ক জটিলতায় হতাশাগ্রস্ত লিয়ানার মাদকাসক্ত-জীবন, যাকে প্রতিনিয়ত নতুন জীবনের স্বপ্নময় দৃশ্য দেখিয়ে যাচ্ছে এক রহস্যময় চরিত্র এম আব্রাহাম। প্রতিটি ভিন্ন ভিন্ন, কিন্তু একই স্বপ্ন ভঙ্গের ছবি। ঈদ গুড়ুমএনটিভিতে ঈদের দিন রাত সোয়া নয়টায় প্রচারিত হবে শিশুতোষ অনুষ্ঠান ঈদ গুড়ুম। প্রযোজনা করেছেন আলফ্রেড খোকন। উপস্থাপনা করেছেন সেমন্তী ও তানজীম। অনুষ্ঠানের অতিথি ছিলেন জুয়েল আইচ। দুই শিশু উপস্থাপক নানা ধরনের প্রশ্ন করে আর জাদু দেখিয়ে আক্কেলগুড়ুম করেছেন জুয়েল আইচকে। ব্রেক ইভেনএনটিভিতে ঈদের দিন থেকে ছয় দিন সন্ধ্যা ছয়টা ৪৫ মিনিটে প্রচারিত হবে ছয় পর্বের ধারাবাহিক নাটক ব্রেক ইভেন। লিখেছেন ফারুক হোসেন, পরিচালনা করেছেন হিমেল আশরাফ। অভিনয় করেছেন তারিন, তারিক আনাম, সারিকা, তাহসান, মিথিলা, নিশো প্রমুখ। ফ্যাক্টরির জন্য জমি কিনতে গিয়ে বাধা পায় সোমা। প্রভাবশালী একজন সোমার কাছে চাঁদা চেয়ে পাঠায়। এই প্রভাবশালী ব্যক্তি মাসুম—যার সঙ্গে অনেক দিন আগে সোমার সম্পর্ক ছিল। একদিন সোমার বোন কনাকে অপহরণ করা হয়। সোমা পুলিশে অভিযোগ করে। মাসুম খেপে যায়।লোভএনটিভিতে ঈদের দিন রাত সোয়া আটটায় প্রচারিত হবে নাটক লোভ। লিখেছেন ও পরিচালনা করেছেন গিয়াস উদ্দিন সেলিম। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, রুহি প্রমুখ। জালালউদ্দিন তার নববধূকে নিয়ে গ্রাম থেকে ঢাকার বাসায় এসে উঠেছে। পরের দিন জালালউদ্দিন দেরি করে অফিসে যায় এবং জানতে পারে, তিন দিনের জায়গায় সাত দিন ছুটি কাটানোর অপরাধে এবং একই সঙ্গে হিসাবে লক্ষাধিক টাকার গরমিল থাকায় তার চাকরি চলে গেছে। জালালউদ্দিন বহু কাকুতি-মিনতি করে মালিকের কাছে। তাতে ফল হয় না। চাকরি চলে যাওয়ার কথা বউয়ের কাছে গোপন রাখে সে। যথারীতি অফিসে যাওয়ার ভান করে যথাসময়ে বাড়ি ফেরে। বছর কুড়ি পরেএনটিভিতে ঈদের তৃতীয় দিন রাত সোয়া আটটায় প্রচারিত হবে নাটক বছর কুড়ি পরে। লিখেছেন জাকারিয়া সৌখিন, পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, তারিন, শর্মিলী আহমেদ ও প্রতীতি। অরণ্যের চাদরে মোড়ানো হাসপাতাল। এখানে মাকে নিয়ে চিকিৎসাসেবা নিতে আসে অনা। একটু দূরে ঘাসের ওপর শুয়ে ছিল এক ভদ্রলোক। ভদ্রমহিলাকে দেখে মায়াভরা চোখে তাকিয়ে থাকে লোকটি। উঠে কাছে যায়। নিজেকে ডাক্তার পরিচয় দেয়। তারপর তার মায়ের খবর জানতে চায়। অনা জানায় তার মা অসুস্থ; স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। ভদ্রমহিলা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ভদ্রলোকের দিকে। লিটমাসএনটিভিতে ঈদের তৃতীয় দিন রাত সাড়ে ১১টায় প্রচারিত হবে ঈদের নাটক লিটমাস। লিখেছেন ও পরিচালনা করেছেন শাফায়েত মনসুর। অভিনয় করেছেন ইরেশ যাকের, তিশা, চৈতি, সাজু খাদেম, বাপ্পী আশরাফ প্রমুখ। স্বপ্নীল আর জলি দুজনই কাজি অফিসে। বিয়ের পর কক্সবাজারের উদ্দেশে রওনা হয় ওরা। হঠাৎ ঘটে দুর্ঘটনা। দুর্ঘটনার পর জলি কিছু মনে করতে পারছে না, এমনকি স্বপ্নীলকেও চিনতে পারছে না।‘প্রজাপতি’ ছবিতে অভিনয় করেছেন মৌসুমী, জাহিদ হাসান ও মোশাররফ করিম। এনটিভিতে ঈদের পরদিন সকাল ১০টা পাঁচ মিনিটে প্রচারিত হবে পূর্ণদৈর্ঘ্য এই বাংলা ছবিটি। পরিচালনা করেছেন মুহম্মদ মোস্তফা কামাল রাজপ্রেম বাঁচিতে জানেএনটিভিতে ঈদের পরদিন দুপুর দুইটা ৩৫ মিনিটে প্রচারিত হবে টেলিছবি প্রেম বাঁচিতে জানে। লিখেছেন ফারিয়া হোসেন, পরিচালনা করেছেন আরিফ খান। অভিনয় করেছেন আফজাল হোসেন, সুবর্ণা মুস্তাফা, পীযূষ বন্দ্যোপাধ্যায়, মৌ প্রমুখ। লায়লাকে নিয়ে পারভেজ ও লাবণীর সুখের সংসার। পারভেজের ব্যবসা, লাবণীর শিক্ষকতা আর লায়লার পড়াশোনা নিয়ে বেশ আনন্দেই কাটছিল দিনগুলো। কিন্তু অসুস্থ হয়ে পড়ে লাবণী। পারভেজের জীবনে আসে স্বপ্না। অসুস্থ লাবণীর পাশে এসে দাঁড়ায় পিটার। তারপর...সময় চুরিএনটিভিতে ঈদের পরদিন রাত সোয়া আটটায় প্রচারিত হবে নাটক সময় চুরি। লিখেছেন মুশফিকুর রহমান, পরিচালনা করেছেন অমিতাভ রেজা। অভিনয় করেছেন তাহসান, মিথিলা, শামীমা নাজনীন, আবুল হায়াত, ব্রিটিশ শিল্পী ইয়াজমিন প্রমুখ। নাটকটির মূল চরিত্র রাতে অফিস করে। রাতে বাসায় ফেরার পথে এক বিদেশিনীর সঙ্গে দেখা হয় তার। বিদেশিনী একটা বাসা খুঁজছিল। বাসা খুঁজে পেতে তাকে সাহায্য করে সে। ওদিকে বাসায় তার স্ত্রী অপেক্ষা করছে। এতে শুরু হয় দাম্পত্য জীবনের টানাপোড়েন।সবুজ ভেলভেটএনটিভিতে ঈদের দিন রাত সাড়ে ১১টায় প্রচারিত হবে নাটক সবুজ ভেলভেট। মুহম্মদ জাফর ইকবালের গল্প অবলম্বনে নাট্যরূপ দিয়েছেন আজাদ আবুল কালাম। পরিচালনা করেছেন আবু রায়হান জুয়েল। অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, তারিন, তৌহিদ ইমন, অশোক বেপারী প্রমুখ। গাড়ি থেকে নেমে শারমিন স্টেশনের দিকে যেতেই সবাই তার পিছু নেয়। শারমিন নিউইয়র্কে জাতিসংঘের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে। অনেক দিন পর বাংলাদেশে এসেছে। লালমনিরহাটের প্রত্যন্ত অঞ্চল ঘুরে ফিরে যাচ্ছে ঢাকা, তারপর নিউইয়র্ক। কিন্তু আজ তার ভেতরের নষ্টালজিয়া নাড়া দিয়ে যাচ্ছে। তার বাবা রেলওয়েতে চাকরি করত। রেলের সেই স্মৃতি মনে করে আজ সে ট্রেনে ঢাকা যাবে। ট্রেন চলা শুরু করে।