এনটিভি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তোমার হূদয় পাগলএনটিভিতে ঈদের দিন বেলা দুইটা ৩৫ মিনিটে প্রচারিত হবে টেলিছবি তোমার হূদয় পাগল। লিখেছেন ও পরিচালনা করেছেন ফেরদৌস হাসান। অভিনয় করেছেন অপূর্ব, জেনি, নিলয়, মিমো, দিলারা জামান প্রমুখ। ট্রেনে দেখা হয় তাদের দুজনের। অপূর্ব নিজের জীবনের একটি গুরুত্বপূর্ণ সময় পেছনে রেখে ফিরে যাচ্ছে গন্তব্যে। সেই যাত্রাপথে অনেকটা আকস্মিকভাবেই পরিচিত হয় অপূর্ব ও জেনি। দুজন তরুণ-তরুণী একপর্যায়ে নিজেদের জীবনের কিছু অপ্রকাশিত গল্প বলতে থাকে একে অপরকে। সেই গল্পে আবেগ, প্রেম ও ভালোবাসার সঙ্গে উন্মোচিত হয় অপূর্বর জীবনের এক নির্মম সত্য।সুখ-টানএনটিভিতে ঈদের দিন থেকে ছয় দিন সন্ধ্যা পৌনে সাতটায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক সুখ-টান। লিখেছেন ও পরিচালনা করেছেন মাসুদ সেজান। অভিনয় করেছেন মোশাররফ করিম, মোনালিসা, আ খ ম হাসান, শামীমা নাজনীন, রিফাত চৌধুরী প্রমুখ। হাসান একটু অন্যরকম। হাত কচলিয়ে, কাউকে তেল দিয়ে কিছু আদায় করা তার পক্ষে সম্ভব না। এদিকে সে নিজের জন্য একটি ফ্ল্যাট আর একটি গাড়ির প্রয়োজন অনুভব করে। আর তা কেনার জন্য মরিয়া হয়ে ওঠে সে।চিনিখোরএনটিভিতে ঈদের দিন রাত সোয়া আটটায় প্রচারিত হবে নাটক চিনিখোর। লিখেছেন ও পরিচালনা করেছেন অনিমেষ আইচ। অভিনয় করেছেন বিপাশা হায়াত, ফারুক আহমেদ, লুৎফুর রহমান, সাজু খাদেম, এজাজুল ইসলাম প্রমুখ। একটা পাঁচ টনি ট্রাকে ওভারলোডেড করে চিনি নিয়ে চলেছে সামছু আর তার হেলপার মজনু। পথে এক দুর্ঘটনায় ট্রাকটা উল্টে রাস্তার পাশে একটা পুকুরে পড়ে যায়। একজন বৃদ্ধ আবিষ্কার করে পুকুরের পানিতে চিনি গুলে পানি মিষ্টি হয়ে গেছে। গ্রামবাসী ভেঙে পড়ে মিষ্টি পানি সংগ্রহের উদ্দেশ্যে। রিভিশনএনটিভিতে রোববার রাত সাড়ে ১১টায় প্রচারিত হবে নাটক রিভিশন। লিখেছেন ও পরিচালনা করেছেন শাফায়েত মনসুর। অভিনয় করেছেন তাহসান, মোনালিসা, বাপ্পী আশরাফ, সুষমা, ফারিয়া, অহনা প্রমুখ। রাইয়ান সুদর্শন হওয়ার কারণে মেয়েরা স্বভাবতই তার সঙ্গ পছন্দ করে। একদিন ঘটনাক্রমে রাইয়ানের আসল চেহারা উন্মুক্ত হয়। রাইয়ানের সঙ্গে সম্পর্কের ইতি টানে মায়েশা। এরপর রাইয়ান মুখোমুখি হয় বিচিত্র সব ঘটনার। আগের প্রেমিকা আনিকা, তিথি, সায়রা সবাই একে একে তার জীবনে ফিরে আসে। একপর্যায়ে রাইয়ান বুঝতে পারে মায়েশাই ছিল তার জন্য পরিপূর্ণ সঙ্গী। ভুল বুঝতে পেরে মায়েশার কাছে ফিরে যেতে চায়... মনসুবা জংশনএনটিভিতে সোমবার বেলা দুইটা ৩৫ মিনিটে প্রচারিত হবে টেলিছবি মনসুবা জংশন। লিখেছেন ও পরিচালনা করেছেন শিহাব শাহীন। অভিনয় করেছেন তাহসান, তিশা, তানিয়া, সাব্বির, মম আলী প্রমুখ। কোনো এক জংশন স্টেশনে নিলার সঙ্গে প্রথম দেখা হয় পিয়ালের। প্রথম দেখাতেই ভালো লাগা। সব মিলিয়ে একটি প্রেমকাহিনি তৈরি হওয়ার আগেই হুট করে অন্য ট্রেনে উঠে চলে যায় নিলা। তার পর থেকে পিয়াল খুঁজতে থাকে নিলাকে। স্কেচ করে ফেসবুকে আপলোড করেও জানতে চায় নিলার খোঁজ। এরই মাঝে হঠাৎ তাদের আরেক দিন দেখা হয় একটা শপিং মলে। তা-ও আবার কয়েক মুহূর্তের জন্য। এরপর দেখা হয় পাঁচ বছর পর। তত দিনে ঘটে গেছে অনেক কিছু। মুমুর জন্যএনটিভিতে সোমবার রাত সোয়া আটটায় প্রচারিত হবে নাটক মুমুর জন্য। লিখেছেন আহমেদ জামান চৌধুরী, পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ। অভিনয় করেছেন বিন্দু, নীরব, এজাজুল ইসলাম, চিত্রলেখা গুহ প্রমুখ। মুমুর স্বপ্ন ছিল সুপারস্টার মডেল হওয়ার। সে স্বপ্ন তার পূরণ হয়নি। সেই অপূর্ণতা থেকে তার মনের ভেতর একটি কল্পনার জগৎ তৈরি করে। সেখানে বাস করে অভি। কিন্তু অভির সান্নিধ্যে আসতে পারে না। কিন্তু বারবার অভি বাস্তবের মতো অভিভূত হয় মুমুর চারপাশে। আবার মিলিয়ে যায়। ক্রমেই মুমুর মানসিক অবস্থার অবনতি হয়। ম্যাজিকএনটিভিতে সোমবার রাত সাড়ে ১১টায় প্রচারিত হবে নাটক ম্যাজিক। লিখেছেন জাকারিয়া সৌখিন, পরিচালনা করেছেন আরিফ এ আহনাফ। অভিনয় করেছেন মীম, ইন্তেখাব দিনার, অনিন্দ্য, কাজী উজ্জ্বল প্রমুখ।