এনটিভি
চেরি ফুলের নামে নামএনটিভিতে মঙ্গলবার রাত সোয়া আটটায় প্রচারিত হবে নাটক চেরি ফুলের নামে নাম। রচনা ও পরিচালনা করেছেন মাহমুদ দিদার। অভিনয় করেছেন জয়া আহসান, আহমেদ রাসেল, কুমকুম হাসান প্রমুখ। চেরি পার্কের ভ্রাম্যমাণ নারী। রুদ্র বিজ্ঞাপনী সংস্থার সৃজনশীল লেখক। চেরির জীবনে একটা অত্যাশ্চর্য ঘটনা ঘটে যায়। চেরির কাছে গল্প শুনতে যায় রুদ্র! চেরি অবাক, ‘গল্প! কীয়ের গল্প?’ কিন্তু রুদ্র চেরিকে তার গল্পের প্রধান চরিত্র করে ফেলে! চেরির জীবনে তোলপাড় করা পরিবর্তন আসে। বিজ্ঞাপনী সংস্থায় মডেল হিসেবে কাজ করে। প্রান্তিক অবস্থান থেকে সে মুখোমুখি হয় জৌলুশপূর্ণ জীবনের।সুরের ছন্দেএনটিভিতে বুধবার রাত সোয়া নয়টায় প্রচারিত হবে সংগীতানুষ্ঠান সুরের ছন্দে। উপস্থাপনা করেছেন তাহসান ও মিথিলা। পরিচালনা করেছেন আরিফ খান। অনুষ্ঠানে জনপ্রিয় গানের সঙ্গে ঠোঁট মেলাবেন নীরব-সারিকা, শখ-নিলয়, হিল্লোল, নিশো-অর্ষা, ফারাহ রুমা, তাহসান-মিথিলা, সোহানা সাবা, নিপুণ প্রমুখ।মনে পড়েএনটিভিতে ঈদের দিন রাত সোয়া নয়টায় প্রচারিত হবে সংগীতানুষ্ঠান মনে পড়ে। উপস্থাপনা করেছেন আবিদা সুলতানা। প্রযোজক আলফ্রেড খোকন। অনুষ্ঠানে সাতজন সুরকারের সাতটি গান গেয়েছেন অনুপমা মুক্তি, ইয়াসমিন মুশতারী, প্রিয়াংকা গোপ, রন্টি দাস, মৌটুসী, নির্ঝর প্রমুখ। গ্রন্থনা করেছেন মোবারক হোসেন খান, সংগীত পরিচালনা করেছেন শেখ সাদী খান।তুমি আছ তুমি নাইএনটিভিতে ঈদের দিন রাত সাড়ে ১১টায় প্রচারিত হবে নাটক তুমি আছ তুমি নাই। লিখেছেন লিটু সাখাওয়াত, পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ। অভিনয় করেছেন তারিন, নোবেল, হোমায়রা হিমু প্রমুখ। আদনান ও নিশা দুজনই সচ্ছল পরিবারের সন্তান। দুজন দুজনকে প্রথম দর্শনেই মনে মনে পছন্দ করে ফেলেছে, কিন্তু গুণ বিচার করতেই শুরু হয় বিপত্তি। পরিচয়ের শুরুতেই দুজন দুটি লম্বা লিস্ট বের করে। যেখানে দুজনের প্রতি দুজনের কিছু শর্ত লেখা আছে। ধীরে ধীরে যে যার শর্ত খণ্ডন করার চেষ্টা করে। তর্ক শুরু হয়। এরপর কেউ কাউকে পছন্দ করে না। যে যার মতো চলে যায়। রাতে দুজনের কাছেই কাকতালীয়ভাবে একটি শর্ত গ্রহণযোগ্য বলে মনে হয়। উভয়ই মনে মনে ভাবে, তা একে অপরকে জানাবে। কিন্তু ফোন নম্বর পাবে কোথায়?এই জীবনএনটিভিতে মঙ্গলবার দুপুর আড়াইটায় প্রচারিত হবে টেলিছবি এই জীবন। লিখেছেন মেজবাউদ্দিন সুমন। পরিচালনা করেছেন শিহাব শাহীন। অভিনয় করেছেন ইরেশ যাকের, মিথিলা, ফজলুর রহমান বাবু প্রমুখ। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে প্রিয় মানুষটাকে অনেকবার ভালোবাসার কথা বলেছিল, সেখান থেকে পৃথিবীটাকে বিদায় জানানোর জন্য চুপচাপ বসে আসে রাহা। রাজীবকে বিয়ে করার জন্য অনেক স্বপ্ন নিয়ে রাহা ঘর ছেড়েছিল। কিন্তু বিয়ের ২১ দিন পর বাংলো থেকে পালিয়ে যায় রাজীব। যাওয়ার সময় রাহার সব টাকা নিয়ে যায়। মা-বাবার কাছে আর ফেরা সম্ভব নয়। রাহা আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। পাহাড় থেকে লাফ দেওয়ার সময় তাকে বাধা দেয় সুমন রোজারিও। ভালোবাসি প্রতিদিনএনটিভিতে ঈদের দিন বেলা আড়াইটায় প্রচারিত হবে টেলিছবি ভালোবাসি প্রতিদিন। লিখেছেন ও পরিচালনা করেছেন দীপংকর দীপন। অভিনয় করেছেন সজল, সুমাইয়া শিমু, ফারহানা মিঠু প্রমুখ। বাবার জন্মদিন উদ্যাপন উপলক্ষে বান্দরবানে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় মাথায় মারাত্মক আঘাত পায় টিয়া। চিকিৎসায় টিয়া সুস্থ হয়, কিন্তু তার স্মৃতি থেমে যায়। দুর্ঘটনার আগের দিনের স্মৃতি মনে করতে পারছে, কিন্তু নতুন কোনো স্মৃতি তার মস্তিষ্ক ধারণ করতে পারছে না। ফলে প্রতিদিনই তার কাছে ফিরে ফিরে আসে সেই দুর্ঘটনার দিনটি। এদিকে ঘটনাচক্রে গবেষক আতিকের সঙ্গে পরিচয় হয় টিয়ার। টিয়ার অদ্ভুত ব্যবহার আতিককে চমকে দেয়। মানি ফর নাথিংএনটিভিতে বুধবার দুপুর আড়াইটায় প্রচারিত হবে টেলিছবি মানি ফর নাথিং। লিখেছেন মুশফিকুর রহমান। পরিচালনা করেছেন আলী ফিদা একরাম তোজো। অভিনয় করেছেন তৌকীর আহমেদ, মাজনুন মিজান, স্বাগতা, তুলনা, মুনিরা মিঠু, ইশতিয়াক রোমেল, নাজমুল হুদা বাচ্চু প্রমুখ। বাবার মৃত্যুর পর পরিবারের হাল ধরে আবদুল বারেক। উচ্চশিক্ষার স্বপ্ন ভঙ্গের কষ্ট মনের জানালা ধরে উঁকি মারলেও মা আর ভাইবোনদের সুখী করাটাই হয়ে ওঠে তার জীবনের লক্ষ্য। পরিবারের শেষ সম্বল জমিটুকু বিক্রি করে শ্রমিকদের খাতায় নাম লেখায় বারেক। স্বপ্নপূরণের জন্য দিন-রাত খেটে যায়। এদিকে বারেকের দরকার হয় বড় অঙ্কের টাকার। বারেকের মাথায় আকাশ ভেঙে পড়ে। ভালোবাসায় সব হয়এনটিভিতে বুধবার রাত সাড়ে ১১টায় প্রচারিত হবে নাটক ভালোবাসায় সব হয়। রচনা ও পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। অভিনয় করেছেন অপূর্ব, সারিকা ও ওয়াসিম খান। রায়ান ও নীরা ভালোবেসে বিয়ে করেছিল। বিয়ের আগে রায়ান নীরাকে অবাক করে দেওয়ার জন্য অনেক কিছু করেছে। বিয়ের পর নীরার প্রথম জন্মদিনে রায়ান তাকে সারা রাত জাগিয়ে রেখে গল্প শোনাতে চেয়েছিল। কিন্তু সেই তারিখটাই ভুলে যায় রায়ান। নীরার ছোট ছোট আনন্দ, সুখ, ভালোবাসা আর স্বপ্ন জন্মদিনের দিন ভেঙে যায়।রোড টু সাকসেসএনটিভিতে ঈদের দিন থেকে ছয় দিন সন্ধ্যা পৌনে সাতটায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক রোড টু সাকসেস। লিখেছেন ফারুক হোসেন, পরিচালনা করেছেন আলভী আহমেদ। অভিনয় করেছেন রিয়াজ, আরেফিন শুভ, কুসুম শিকদার, সৈয়দ হাসান ইমাম, রাইসুল ইসলাম আসাদ, ইভা ফারহানা, আহসান কবির প্রমুখ। মিথ্যা বলাটা ধ্রুবর অভ্যাস। অফিসে ছোট ছোট সুবিধা পাওয়ার জন্য অনায়াসে বড় বড় মিথ্যা বলে। মিথ্যার হাত ধরেই ধ্রুবর পদোন্নতি হয়। গাড়ি হয়, বাড়ি হয়, হয় প্রেম। একদিন সত্যের সূর্যটা ওঠে, আলো ফেলে ধ্রুবর মিথ্যার প্রতিটি কোণে। অবমুক্ত হয় ধ্রুবর মিথ্যার মুখোশ। সব হারিয়ে ধ্রুব খুঁজে পায় সত্যের ঠিকানা। চলতে শুরু করে সত্যের পথে, নানা বাধা পেরিয়ে। ধীরে ধীরে সাফল্য এসে ধরা দেয়।প্রজন্ম কথাএনটিভিতে বুধবার বিকেল সাড়ে পাঁচটায় প্রচারিত হবে সেলিব্রিটি শো প্রজন্ম কথা। উপস্থাপনা করেছেন তাজিন আহমেদ। প্রযোজনা করেছেন জাহাঙ্গীর চৌধুরী। সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রের সেলিব্রিটি ও তাঁদের সন্তানেরা অংশ নেবেন। সেলিব্রিটিরা হলেন তানিয়া আহমেদ, এস আই টুটুল, বিজরী বরকতউল্লাহ ও শওকত আলী ইমন। একজোড়া কালো জুতোএনটিভিতে মঙ্গলবার রাত সাড়ে ১১টায় প্রচারিত হবে নাটক এক জোড়া কালো জুতো। লিখেছেন জাকারিয়া সৌখিন। এটি পরিচালনা করেছেন আরিফ এ আহনাফ। অভিনয় করেছেন নিলয়, অপর্ণা এবং জয়ন্ত চট্টোপাধ্যায় প্রমুখ। জাদুশিল্পী তৈমুর জীবনের শেষবেলায় এসে অনুভব করেন, সবাইকে আনন্দ দিতে গিয়ে তাঁর নিজের মনের আনন্দ হারিয়ে গেছে। তাই সব ছেড়ে তৈমুর সাহেব ফিরে যেতে চান নিজের শৈশবের স্মৃতিমাখা গ্রামে। জীবনের শেষ জাদুর অনুষ্ঠান করে তিনি গ্রামে চলে যাবেন। চলে যাওয়ার সময় জাদুর বাক্সের মুখ খুলে একজোড়া চকচকে কালো জুতো বের করে বাকেরের হাতে দিয়ে বললেন, ‘জুতো জোড়ার আশ্চর্য ক্ষমতা আছে। তুই জুতো জোড়া পায়ে দিয়ে জীবনে যতগুলো পদক্ষেপ নিবি, সবগুলোতেই সফল হবি। তোর জীবনটাই পাল্টে যাবে। আমি তোর কাছে ঋণী। কিছুটা ঋণ শোধ করার চেষ্টা করলাম।’ সেকেন্ডহ্যান্ডএনটিভিতে ঈদের দিন রাত সোয়া আটটায় প্রচারিত হবে নাটক সেকেন্ডহ্যান্ড। লিখেছেন শফিকুর রহমান, পরিচালনা করেছেন জাহিদ হাসান। এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, সারিকা, মিতা নূর, মাজনুন মিজান, ওয়ালিউল হক, মায়া ঘোষ, তোফা হাসান প্রমুখ। কাজল কারও সাতে-পাঁচে নেই। সেকেন্ডহ্যান্ড জিনিস ব্যবহারের প্রতি তার দুর্বলতা আছে। তার সবকিছুই সেকেন্ডহ্যান্ড। অফিসে এ নিয়ে সহকর্মীরা হাসাহাসি করে। কাজল গ্রামে যাওয়ার কথা বলে দুই দিনের জন্য অফিস থেকে ছুটি নেয়। ফিরে আসে গ্রামের এক মেয়েকে বিয়ে করে সঙ্গে নিয়ে। সে অফিসে ঘুষ খায় না বলে স্ত্রীর যেমন গর্ব, তেমনি সেকেন্ডহ্যান্ড জিনিস কেনার অভ্যাসে তার ঘোর আপত্তি। কাজলের স্ত্রী নীলুর বিয়ের আগে একটা ছেলের সঙ্গে বন্ধুত্ব ছিল। এই সম্পর্ক নিয়ে সৃষ্টি হয় সংকট। হ-য-র-র-লএনটিভিতে মঙ্গলবার রাত সোয়া নয়টায় প্রচারিত হবে ম্যাগাজিন অনুষ্ঠান হ-য-ব-র-ল। উপস্থাপনা করেছেন হাসান মাসুদ। প্রযোজনা করেছেন হাসান ইউসুফ খান। অনুষ্ঠানে অংশ নিয়েছেন আল মনসুর, আবদুল কাদের, দূরবীন, মহিউদ্দিন বাহার, আমিন আজাদ, নাভিদ, ইয়াফি ও সাইফুল। থাকছে বাংলাদেশের প্রখ্যাত কয়েকজন ছড়াকারের মধ্যে কবির লড়াই। ধাঁ ধা আর কুইজের লড়াইয়ে অংশ নিয়েছেন মিলন মাহমুদ, এলিটা, রওনক হাসান, অর্ষা ও অ্যানি।অবশ্যম্ভাবীএনটিভিতে বুধবার রাত সোয়া আটটায় প্রচারিত হবে নাটক অবশ্যম্ভাবী। রচনা ও পরিচালনা করেছেন ইফতেখার ফাহমীর। অভিনয় করেছেন তিশা, পার্থ বড়ুয়া, সোহেল খান, মনিরা মিঠু প্রমুখ। একটি দুঃস্বপ্ন তাড়া করে ফিরছে মুশফেককে। একটি মেয়ের লাশ! আর তা দেখেই বারবার তার ঘুম ভেঙে যায়। যখন ঘুমাচ্ছে তখনই আবার সেই দুঃস্বপ্ন। বারবার কেন এমনটি হচ্ছে?