এনটিভি কার্যালয়ে কর্তৃপক্ষের সঙ্গে এনবিআর কর্মকর্তাদের বিতণ্ডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কারওয়ান বাজারে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির কার্যালয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) একটি দলের সঙ্গে টেলিভিশন কর্তৃপক্ষের কথা-কাটাকাটি হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।এনটিভির প্রশাসন প্রধান সুলতানা এ বানু অভিযোগ করেন, এনবিআরের বৃহত্ করদাতা ইউনিটের একজন নারী সহকারী কমিশনারের নেতৃত্বে একটি দল দুপুর সোয়া ১২টার দিকে এনটিভি কার্যালয়ে আসে। তাঁরা এসেই বিভিন্ন কাগজপত্র ও অনেকের খোঁজ করেন। কিন্তু খোঁজ করা ওইসব ব্যক্তি বাইরে থাকায় দলটিকে অপেক্ষা করতে বলা হয়।এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই নারী কর্মকর্তা। তাঁরা টেলিফোন ও পেপার ছুড়ে মারেন। ধাক্কা দিয়ে কম্পিউটার ফেলে দেন। সুলতানা বানু অভিযোগ করেন, ওই নারী কর্মকর্তা সবার সঙ্গে দুর্ব্যবহার করেন। পরে তেজগাঁও থানায় খবর দেওয়া হলে পুলিশ তাঁদের বের করে নিয়ে যায়। এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হচ্ছে।তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, এনটিভিতে ট্যাক্স অফিস থেকে একটি দল আসে। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে ট্যাক্স অফিসের লোকজন আর সেখানে কাজ করবেন না বলে চলে যান।