এনডিএর প্রার্থী যশোবন্ত সিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আসন্ন উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদলীয় জোট এনডিএর পক্ষ থেকে প্রার্থী হচ্ছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জ্যেষ্ঠ নেতা যশোবন্ত সিং।আজ সোমবার সকালে জোটের এক বৈঠকে এ নাম চূড়ান্ত করা হয়। বৈঠক শেষে তা জানানো হয়। এ ব্যাপারে টাইসম অব ইন্ডিয়া একটি প্রতিবেদন প্রকাশ করে।যশোবন্ত সিং নাম ঘোষণার সময় এল কে আদভানি বলেন, সংযুক্ত প্রগতিশীল মোর্চাকে (ইউপিএ) খালি মাঠে গোল করার সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনডিএ।এ ব্যাপারে অনুভূতি জানাতে গিয়ে যশোবন্ত বলেন, তিনি নিজেকে সম্মানিত বোধ করছেন।ইউপিএর পক্ষ থেকে প্রার্থী হিসেবে হামিদ আনসারীর নাম ঘোষণা করা হয়েছে।