এনবিআরের কাছে আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজ বুধবার ২০০৯-১০ সালের আয়-ব্যয়ের বিবরণী জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) দাখিল করেছে।আজ বিকেলে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আহমদ আজম খান ঢাকা ট্যাক্স জোন-৫ এর ডেপুটি ট্যাক্স কমিশনারের কাছে এই আয়-ব্যয়ের বিবরণ নিয়ম অনুযায়ী দাখিল করেন।গতকাল দলের চেয়ারপারসন খালেদা জিয়া এই হিসাব বিবরণীর অনুমোদন দেন। বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বিবরণীতে স্বাক্ষর করেন।—ইউএনবি