এনবিআরের কার্যক্রমে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি প্রতিরোধে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পুরো কার্যক্রমে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।আজ শনিবার রাজধানীর একটি হোটেলে এনবিআর অটোমেশন-বিষয়ক এক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এ কথা বলেন।অর্থমন্ত্রী বলেন, ‘রাজস্ব প্রশাসনকে ঢেলে সাজাতে হলে এর পুরো কার্যক্রমে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। সরকারের কার্যক্রমে সুশাসন নিশ্চিত করতে এটা খুবই জরুরি। সরকার ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিল, তা বাস্তবায়নে এনবিআরকে অটোমেশনের আওতায় আনতে হবে। সেই লক্ষ্যে কাজও চলছে।’সরকারের কিছু প্রতিষ্ঠান এরই মধ্যে কম্পিউটারাইজড হয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, সেসব প্রতিষ্ঠানের সাথে তাল মিলিয়ে চলতে হলে এনবিআরকে অবশ্যই কাগজবিহীন প্রতিষ্ঠানে পরিণত হতে হবে। রাজস্ব প্রশাসনকে এমনভাবে সাজাতে হবে, যাতে এর সব কার্যক্রম কম্পিউটারাইজড হয়। এনবিআর পুরোপুরি অটোমেশনের আওতায় চলে এলে দেশের আর্থিক কর্মকাণ্ডে যেমন গতি বাড়বে, তেমনি সময়ের অপচয়ও রোধ হবে। মানুষের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে যাবে।এনবিআর অটোমেশনসহ রাজস্ব কার্যক্রম সংস্কারে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে উল্লেখ করে মুহিত বলেন, সংস্কারকাজের অংশ হিসেবে আয়কর, ভ্যাট ও কাস্টমস আইন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। মানুষ যাতে সহজে কর প্রদান করতে পারে, এ জন্য অনলাইন সেবাও চালু করা হচ্ছে।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন এনবিআরের চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ, আইটি বিশেষজ্ঞ ওয়েট গ্রান্ট। আর মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনবিআর কর পরিদর্শন বিভাগের মহাপরিচালক কানুন কুমার রায়। বাসস।