এনবিআরের নতুন চেয়ারম্যান গোলাম হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সচিব পর্যায়ের ছয়জন কর্মকর্তাকে বিভিন্ন দপ্তরে রদবদল করা হয়েছে। এর মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব গোলাম হোসেনকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব করা হয়েছে। যুব ও ক্রীড়াসচিব মাহাবুব আহমেদকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারীকে পরিবেশ ও বনসচিব, দুর্যোগ ব্যবস্থাপনাসচিব এম আসলাম আলমকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সচিব এবং পরিবেশসচিব মেজবাহ-উল-আলমকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি আদেশ জারি করা হয়েছে।এ ছাড়া পুলিশের সাবেক মহাপরিদর্শক নূর মোহাম্মদকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। এর আগে তিনি মরক্কোর রাষ্ট্রদূত ছিলেন। জনপ্রশাসনের সচিব আবদুস সোবহান শিকদার প্রথম আলো ডটকমকে এ কথা জানান।