এনসিএল টি-টোয়েন্টি লিগের ফাইনালে কিংস অব খুলনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাশরাফি বিন মুর্তজার সুলতানস অব সিলেটকে ৬ উইকেটে হারিয়ে ডেসটিনি গ্রুপ এনসিএল টি-টোয়েন্টি লিগের ফাইনালে উঠেছে সাকিব আল হাসানের কিংস অব খুলনা। আজ সোমবার কিংস অব খুলনা মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সুলতানস অব সিলেটের ৮ উইকেটে করা ১৩১ রান টপকে গেছে ২ বল বাকি থাকতেই।অধিনায়ক সাকিব আল হাসান মাত্র ৬ রান করে ফিরে গেলেও খুলনাকে জয়ের দিকে এগিয়ে দিয়েছে শ্রীলঙ্কার মাহেলা উদয়াত্তে (৩৮) আর ইমরুল কায়েস (৩৮)। এর আগে সুলতানস অব সিলেটের পক্ষে ৩৪ বলে সর্বোচ্চ ৪৩ রান করেন ফরহাদ রেজা।ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী রেঞ্জার্সের দ্বিতীয় সেমিফাইনালটি শুরু হবে আজ বিকেল পাঁচটা ২০ মিনিটে। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে এটিএন বাংলা।