এনসিসি নির্বাচনে বিজয়ীদের তালিকা প্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (এনসিসি) নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে বিজয়ীদের নামের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ৩ নভেম্বর এই গেজেট প্রকাশ করা হয়।বিজয়ীদের শপথ পাঠ করানোর অনুরোধ জানিয়ে নির্বাচন কমিশন থেকে একই দিন স্থানীয় সরকার বিভাগে চিঠি পাঠানো হয়েছে। বিধান অনুযায়ী গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে বিজয়ীদের শপথ নিতে হবে। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা যায়।