এন্ডমন্ড মাস্কির চার দফা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত ও পাকিস্তানের যুদ্ধে যুক্তরাষ্ট্রের এখন বিচার করার সময় নয়। এখন সময় যুদ্ধ শেষ করার, পূর্ব বাংলার মানুষের ভোগান্তি শেষ করার। যুধ্যমান এই অঞ্চলের মানুষের মধ্যে দীর্ঘমেয়াদি শান্তি স্থাপন করার। এই ভূমিকা দিয়ে সিনেটর মাস্কি (ডেমোক্র্যাট এই সিনেটর জিমি কার্টার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সেক্রেটারি অব স্টেটের দায়িত্ব গ্রহণ করেন)। যুক্তরাষ্ট্র সরকারকে চার দফা বাস্তবায়নের ভূমিকা রাখতে আহ্বান জানান:১। অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা এবং পশ্চিম সীমান্ত থেকে ভারত ও পাকিস্তানের সেনা প্রত্যাহার।২। পূর্ব বাংলা থেকে অবিলম্বে ভারত ও পশ্চিম পাকিস্তানে সেনা প্রত্যাহার এবং শৃঙ্খলা রক্ষার জন্য জাতিসংঘ শান্তিসেনা মোতায়েন; তারা একই সঙ্গে শরণার্থী প্রত্যাবাসন ও ত্রাণ তত্পরতা পরিচালনা করবে।৩। পশ্চিম পাকিস্তানি কর্তৃপক্ষ অবিলম্ব শেখ মুজিবুর রহমানকে মুক্তি দেবে। ১৯৭০ সালের নির্বাচিত গণপ্রতিনিধি ও অন্যদের নিয়ে ইস্ট বেঙ্গল লিডারশিপ গ্রুপ তৈরি করবে।৪। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের প্রতিনিধি বহিঃশক্তির হস্তক্ষেপের বাইরে সমান অবদান থেকে দুই সত্তা পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করবে।এডমন্ড মাস্কির প্রস্তাব যখন আসে তত দিনে পাকিস্তানের ভাগ্য নির্ধারিত হয়েছে। তিনি প্রেসিডেন্ট নিক্সনের কথিত চরম নিরপেক্ষতারকে প্রশ্নবিদ্ধ করেন—প্রেসিডেন্ট নিক্সন যখন বড় গলায় ‘চরম নিরপেক্ষতা’র কথা বলছেন আর পশ্চিম পাকিস্তান পূর্ব বাংলায় চালাচ্ছে অবিরাম হত্যাকাণ্ড তখন আমেরিকার বন্দরে পাকিস্তানের সওদাগরি জাহাজে বোঝাই করা হচ্ছে অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ।তিনি প্রশ্ন রাখেন, পাকিস্তান যখন পূর্ব বাংলায় গণহত্যা অব্যাহত রাখল আর ভারতে পাঠাল প্রায় এক কোটি শরণার্থী আমরা তখনো পাকিস্তানকে আর্থিক সাহায্য করা বন্ধ করতে পারলাম না—এটা কি চরম নিরপেক্ষতা?ডিপার্টমেন্টের মুখপাত্র যখন ভারতকে বলল, ‘আগ্রাসী’ সেটা কি চরম নিরপেক্ষতা?সাহায্যের প্রতিশ্রুতি পাকিস্তানের বেলায় বহাল রেখে ভারত থেকে প্রত্যাহার করা কি চরম নিরপেক্ষতা?আমরা যখন কেবল যুদ্ধ বিরতির কথা বলব আর সেনাবাহিনী পূর্ব বাংলায় কি করেছে সেটা ভুলে যাব তা কি চরম নিরপেক্ষতা?এডমন্ড মাস্কি বলেন, আসল সমস্যা পূর্ব বাংলার ভবিষ্যত্। সেখানকার মানুষ যদি একটি নিশ্চিত ও ন্যায্য ভবিষ্যত্ দেখতে না পায় তাহলে এ যুদ্ধ শেষ হওয়ার নয়।