এপাড়া ওপাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ফার্মগেটআবার বসবে হকার?রেজাউল রুমী‘এই ফারামগেট ফারামগেট, তাড়াতাড়ি নামেন।’ বাস সহকারীর হাঁকে তড়িঘড়ি করে বাস থেকে নামলেন উত্তরার জোবায়ের হাসান। হাঁটতে হাঁটতে অবাক হন। কারণ মাস খানেক আগের ফার্মগেট আর এখনকার ফার্মগেটে অনেক তফাত। কোথাও হকার নেই, নেই ভিক্ষুক। বিশ্বকাপ ক্রিকেটের জন্যই ফার্মগেট থেকে হকার উচ্ছেদ করা হয়েছে বলে জানতে পারলেন জোবায়ের। তাঁর মনে প্রশ্ন, বিশ্বকাপের পরে ফার্মগেটের ফুটপাতগুলো এমন নির্ঝঞ্ঝাট থাকবে তো?ব্যস্ত ফার্মগেটের ফুটপাত আর ফুটওভারব্রিজে পথচারীর ভিড় লেগেই থাকে। এতে জনজটও তৈরি হয়ে যায়। অথচ পথচারীদের হাঁটার অনেক জায়গা দখল করে রাখে হকার ও ভিক্ষুকেরা। ফার্মগেটের নিয়মিত পথচারীরা জানান, সারা বছরই ফার্মগেটে নানা রকম ভিক্ষুকের আনাগোনা থাকে। হাত, পা, মুখ বিকৃত অনেক ভিক্ষুককে দেখে শিশুরা ভয় পেয়ে যায়।ফার্মভিউ সুপার মার্কেটের সামনের ফুটপাতে বসে জুতার দোকান। আর ইন্দিরা রোডে থাকে জামা-কাপড়ের দোকান। অপরদিকে ফার্মগেট মোড়ের সব পাড়েই নানা রকম পণ্য নিয়ে বসে হকাররা। এমনকি ফুটওভারব্রিজেও বসে হকাররা।বিশ্বকাপের জন্য ফুটপাত থেকে তাদের উচ্ছেদ করা হয়েছে। ফলে পথচারীরা এখন অনায়াসে চলাচল করতে পারছে। ইন্দিরা রোডে গিয়ে দেখা যায়, সেখানে হকারদের চৌকি আর নেই। অথচ বিশ্বকাপের আগে সেখানকার ফুটপাতের বেশির ভাগ জায়গা দখল করে রেখেছিল হকারদের পসরা। ক্রেতা-বিক্রেতাদের ভিড়ে সেখানে পথচারীরা বিড়ম্বনায় পড়ত। এ বিষয়ে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মিরপুরের মুনিরা সুলতানা বলেন, ‘ফুটপাতে দোকানপাট থাকায় আগে হাঁটা যেত না। এখন হকার না থাকায় সহজে চলাচল করা যায়।’ অনেক পথচারীর আশঙ্কা, বিশ্বকাপের খেলা শেষ হলেই ফার্মগেটের ফুটপাত আবার হকারদের দখলে চলে যাবে। পথচারীদের সহজ চলাচলের পরিবেশ ধরে রাখতে কর্তৃপক্ষ যাতে ফুটপাতে আর হকার বসতে না দেয়, এমনটা দাবি করে তারা।ফুটপাত হকার ও ভিক্ষুকমুক্ত থাকুক, সেটাই চান ডিসিসির অঞ্চল-৬-এর নির্বাহী কর্মকর্তা এ কে এম আমিনুল ইসলাম। তিনি জানান, এখন ফুটপাতে অবাধে পথচারীরা চলতে পারছে। আবার ফার্মগেটে যানজটও কমেছে। বিশ্বকাপ ক্রিকেটের পরে এই পরিবেশ ধরে রাখতে হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা দরকার বলে তিনি জানান। সোবহানবাগ কলোনিস্বস্তিতে নেই কোয়ার্টারবাসীআনিস রহমানবিকেল হতেই সোবহানবাগ কলোনির মাঠে খেলাধুলায় মেতে ওঠে শিশু, কিশোর আর যুবকেরা। তখন কিন্তু মাঠে উড়তে থাকে ধুলা। শরীর-মন সুস্থ রাখার জন্য খেলাধুলা করা জরুরি। অথচ কলোনির মাঠে ধুলার প্রকোপে অনেকেই অসুস্থ হয়ে পড়ে, বলছিলেন কলোনির এক যুবক।শুধু খেলার মাঠ নয়, সোবহানবাগ কলোনিতে এমন আরও অনেক সমস্যা জেঁকে বসেছে। কলোনির বাসিন্দা সাজ্জাদুর রহমান জানান, সরকারি কলোনি হলেও এখানে নিরাপত্তার অভাব আছে। কারণ কলোনির ভেতর দিয়ে বাইরের পথচারী আর যানবাহন চলাচল করে।কলোনি ঘুরে দেখা গেছে, স্থানে স্থানে আছে আবর্জনার স্তূপ। কলোনির ভেতরের রাস্তার পাশে খোলা জায়গায় রাখা হয়েছে ময়লার কনটেইনার। দুর্গন্ধ এড়াতে এর পাশের ভবনের নিচতলার বাসিন্দাদের জানালা বন্ধ করে রাখতে হয় বলে জানা গেল। কলোনির পানি ও পয়োনিষ্কাশনব্যবস্থাও নাজুক। রাস্তার পাশে ময়লা পানি জমে আছে। বাচ্চাদের খেলার মাঠ ও পার্কের পাশে খোলা অবস্থায় আছে ম্যানহোল। ম্যানহোলের ঢাকনাগুলো চুরি হয়ে গেছে বলে জানা যায়। চুরি হয়ে গেছে শিশুদের পার্কের খেলনা।সোবহানবাগ অফিসার্স কোয়ার্টারের সাধারণ সম্পাদক জালাল আহম্মেদ জানান, কলোনির একমাত্র পার্কের খেলনাগুলো অকেজো হয়ে আছে বহু দিন ধরে। কোয়ার্টারে ঢোকার চারটি ফটকের মধ্যে তিনটিই ভাঙা। এর ফলে চোর-ছিনতাইকারীদের দৌরাত্ম্য বাড়ছে বলে তিনি জানান। নাম প্রকাশে অনিচ্ছুক কলোনির একজন বাসিন্দা জানান, সন্ধ্যা হলেই কলোনির মাঠে হেরোইনসেবীদের আড্ডা হয়।সোবহানবাগ কলোনিতে চুরি, ছিনতাই ও মাদকসেবীদের দৌরাত্ম্য প্রতিরোধে কী করা হচ্ছে, জানতে চাইলে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ জিয়া উজ্জামান জানান, কলোনি এলাকায় নিয়মিত পুলিশ টহল থাকে। অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে থানা তৎ পর রয়েছে। কোনো অপতৎ পরতার অভিযোগ পেলে থানা দ্রুত ব্যবস্থা নেয় বলে তিনি দাবি করেন।