এপাড়া ওপাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 গোবিন্দপুর, দনিয়ারাস্তা না খন্দক?ইমরান উজ-জামানদনিয়ার গোবিন্দপুর বাজার রোড দিয়ে স্কুল পোশাক পরা একটা ছোট ছেলেকে হাত ধরে নিয়ে যাচ্ছেন একজন। ছেলে হাঁটতে পারছে না। তার পরও লোকটি তার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছেন। কাছে গিয়ে জানা গেল, ছেলে মো. হাসানকে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছেন বাবা মো. রিপন। এত সকালে কষ্ট করে না গিয়ে ছেলেকে ভ্যানে দিলেই তো পারেন—এমন কথায় মো. রিপন মনের কষ্ট নিয়ে যা বললেন তার অর্থ এমন, ছেলেকে ভ্যানে দিয়েছিলেন। কিন্তু রাস্তা এতই খারাপ যে ঝাঁকুনিতে ভ্যানের সঙ্গে আঘাত লেগে কয়েকবার মাথায় ব্যথা পেয়েছে। এখন আর ছেলে ভ্যানে উঠতে চায় না। কাজেই প্রতিদিন এখন নিজেই ছেলেকে স্কুলে পৌঁছে দেন। একই রকম কথা বললেন রিকশা আরোহী মতিন পাটোয়ারী। তিনি বলেন, ‘রাস্তা এতই খারাপ যে চলার সময় রিকশা পালকির মতো দুলতে থাকে। দুই হাতে শক্ত করে হুড ধরে রাখতে হয়, মনে হয় এই বুঝি ছিটকে পড়লাম।’ কয়েক বছর আগে গোবিন্দপুর খাল ভরাট করে এ রাস্তা করা হয়। এলাকার মানুষের জন্য অনেক সুবিধা বয়ে আনে এ রাস্তা। কিন্তু সুবিধা ভোগ করতে পারছে না এলাকার মানুষ। কাঁচা রাস্তা একটু বৃষ্টি হলেই কাদার খাল হয়ে যায়। আবার অন্য সময় দেখে মনে হয় তেপান্তরের মাঠ। দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রী মেহেনুর আক্তার বলেন, ‘এত দীর্ঘ একটা রাস্তা হেঁটেই পার হতে হয়। আরামের জন্য রিকশায় উঠলে তার উল্টোটা হয়। তাই রিকশায় না উঠে হেঁটেই কলেজে যাই প্রতিদিন।’ দনিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর বাজার রোডের এই দুরবস্থার ব্যাপারে জানতে চাইলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুম্মন মিয়া বলেন, ‘আমি চেয়ারম্যান হওয়ার পর ইউনিয়নের কোনো কাজই করতে পারিনি। গোবিন্দপুর বাজার রোডকে আমার প্রথম কাজ হিসেবে নিয়েছি। বরাদ্দ পেয়েছি। শিগগিরই কাজ শুরু হবে।’ তেজগাঁও লিংক রোডম্যানহোলের ঢাকনা কোথায়?ঢাকায় থাকি প্রতিবেদকএকটু আগে সন্ধ্যা নেমেছে। ধীরে ধীরে আঁধার দখল করে নিয়েছে আলোর স্থান। তেজগাঁও লিংক রোড ধরে যাচ্ছিলেন এক যুবক। গুলশান-১ নিকেতনের ২ নম্বর গেটের কাছাকাছি এসেই ধপ করে পড়ে গেলেন যুবকটি। দৌড়ে কাছে গিয়ে দেখা গেল, যুবকটি ম্যানহোলের ভেতরে পড়ে গেছেন। হাতের মুঠোফোন ছিটকে গিয়ে পড়েছে অন্যখানে। ঘটনার আকস্মিকতায় ভাষাহীন হয়ে গেছেন তিনি। বুকে প্রচণ্ড ব্যথা পেয়েছেন বলে জানালেন।সেই সময় টহলরত একজন পুলিশের সহায়তায় তাঁকে রিকশায় তুলে দেওয়া হয়। তেজগাঁও লিংক রোডের আড়ংয়ের সামনে থেকে নিকেতনের ২ নম্বর গেট পর্যন্ত চারটি ম্যানহোলেরই ঢাকনা নেই। তা ছাড়া ফুটপাত কোথাও কোথাও ভেঙে গেছে। আর এ জন্য প্রায়ই এ সড়কে ঘটে ম্যানহোলজনিত দুর্ঘটনা। কোথাও ম্যানহোলের ঢাকনা থাকলেও তা-ও ভাঙা। কোনো কোনো ম্যানহোল অর্ধেক ঢাকা থাকলেও বাকি অর্ধেক উন্মুক্ত। নিকেতনের বাসিন্দা রুবেল হোসেন জানান, কিছুদিন আগেও একই ম্যানহোলে এ ধরনের একটি দুর্ঘটনা ঘটেছিল। তবে সেটি ঘটেছিল দিনের বেলায়। আড়ং থেকে সোনার গয়না কিনে এ পথ দিয়ে বাসায় যাচ্ছিলেন একজন তরুণী। তাঁর সঙ্গে আরও দুজন যুবক ছিলেন। তিনজনেই কথা বলতে বলতে যাচ্ছিলেন। হঠাৎ করে ম্যানহোলে পড়ে যান তরুণী। তাঁর হাতেই ছিল গয়নার প্যাকেট। প্যাকেট হাতে থাকলেও প্যাকেটের তলা ছিঁড়ে গিয়ে গয়নার বাক্সটি পড়ে যায় পানিতে। পরে অনেক খোঁজাখুঁজি করেও সেই ৬০ হাজার টাকা মূল্যমানের গয়নার বাক্সটি পাওয়া যায়নি।পথচারী নাজমুল হক এ পথ ধরে প্রতিদিন যাতায়াত করেন। তিনি বলেন, ‘ম্যানহোলের ঢাকনা নেই তো নেই, আবার সড়কবাতিও নেই। এই অবস্থায় আমাদের চলতে হয় ঝুঁকি নিয়ে।’ তিনি চান দ্রুত এ সড়কের ম্যানহোলের ঢাকনা লাগানো হোক। এ বিষয়ে ডিসিসি (উত্তর) অঞ্চল-৯-এর নির্বাহী কর্মকর্তা রওনক মাহমুদ জানান, খোঁজখবর নিয়ে ফুটপাতের খোলা ম্যানহোলগুলোয় স্লাব বসানোর ব্যবস্থা করা হবে।