এপাড়া ওপাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 সড়ক ১২-এ, ধানমন্ডিসড়কে নোংরা পানিঢাকায়থাকি প্রতিবেদকসড়কের জায়গায় জায়গায় পিচ ঢালাই উঠে তৈরি হয়েছে খানাখন্দ। নালা উপচে নোংরা পানিতে সয়লাব হয়ে আছে সড়ক। পাশাপাশি দুটি গাড়ি যাওয়ার সময় একটি দাঁড়িয়ে আরেকটিকে জায়গা করে দিচ্ছে। সড়ক দিয়ে গাড়ি যাওয়ার সময় নোংরা আর দুর্গন্ধময় পানি ছিটকে আসার ভয়ে পথচারীরা দৌড়ে সড়কের ভাঙা অংশটুকু পাড়ি দিচ্ছেন। এমন দৃশ্য দেখা গেল ধানমন্ডির ১২/এ সড়কে। ঘুরে দেখা গেছে, ধানমন্ডির ১২/এ সড়কের মসজিদ-উত-তাকওয়া থেকে ৮/এ সড়ক পর্যন্ত দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় আছে। এ সড়কের অনেক জায়গায় পিচ ঢালাই উঠে খানাখন্দ তৈরি হয়ে আছে। সড়ক-লাগোয়া নালা দীর্ঘদিন পরিষ্কার না করায় এটি বন্ধ হয়ে গেছে। ফলে নোংরা, দুর্গন্ধযুক্ত পানি উপচে সড়কে জলাবদ্ধতা তৈরি করছে।এ সড়ক দিয়ে নিয়মিত যাতায়াতকারী ব্যক্তিগত গাড়ির চালক আল আমিন বলেন, ‘এখান দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় ভয়ে ভয়ে থাকি, রাস্তায় জমে থাকা পানির নিচে গর্ত আছে কি না—যা আগেভাগে বোঝার কোনো উপায় নেই। ভাঙা রাস্তার কারণে গাড়ির ক্ষতি হওয়ার ঝুঁকি রয়েছে।’ ধানমন্ডি লেকসংলগ্ন এ সড়কের পাশেই রয়েছে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান। এ সড়ক দিয়েই শিক্ষার্থীদের যাতায়াত করতে নিত্যদিন বেকায়দায় পড়তে হয়। বেহাল সড়কটির বিষয়ে কথা হয় ডিসিসি (দক্ষিণ) অঞ্চল-১-এর নির্বাহী প্রকৌশলী শরীফ উদ্দিনের সঙ্গে। তিনি জানান, সড়কটি সংস্কারের জন্য দরপত্র আহ্বান চূড়ান্ত হয়েছে। দরপত্র মূল্যায়ন শেষে খুব শিগগিরই কার্যাদেশ দেওয়া হবে। এলিফ্যান্ট রোডখোঁড়াখুঁড়িতে দুর্ভোগঢাকায় থাকি প্রতিবেদকএলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল পার হতেই দেখা গেল কিছু মধ্যবয়স্ক মহিলা মনোযোগ দিয়ে ফুটপাতের পাশে ছোট্ট একটি ঝাড়ু দিয়ে মাটি পরিষ্কার করছেন। পাশে আরেকজন লোক ফুটপাতের ব্লক লাগাচ্ছেন। জিজ্ঞেস করে জানা গেল, বাটা সিগন্যাল থেকে সায়েন্স ল্যাব পর্যন্ত রাস্তার কাজ চলছে। খোঁড়াখুঁড়ি করে এভাবে কাজ করার কারণে আশপাশের দোকানের বেচাকেনা প্রায় বন্ধ হওয়ার জোগাড়। মাস খানেক ধরে রাস্তায় ফুটপাত নির্মাণের কাজ চলছে যে কারণে বেচাকেনা সর্বনিম্ন পর্যায়ে চলে গেছে। এ রকম কথাই জানালেন এলিফ্যান্ট রোডের ব্যবসায়ীরা। আর ব্লক লাগানো ও ফুটপাত ঠিক করতে গিয়ে পয়োনিষ্কাশন লাইনের কাজও করতে হচ্ছে সিটি করপোরেশনকে। তাই পয়োবর্জ্যের দুর্গন্ধে দোকানিরা ঠিকমতো কাজ করতে পারছেন না। কারটিন ভিউ নামে পর্দার কাপড়ের দোকানি জাবেদ হোসেন জানালেন, ময়লার কারণে সব সময় দোকানের গেট লাগিয়ে রাখতে হয়। ময়লার গ্যাসের কারণে সব সময় নাকে রুমাল চাপা দিয়ে ব্যবসা চালিয়ে যেতে হচ্ছে। এভাবে কত দিন চলা যায়?এ বিষয়ে ডিসিসি দক্ষিণের অঞ্চল-১-এর নির্বাহী প্রকৌশলী শরীফ উদ্দীন বলেন, ‘এর আগে ডিপিডিসি কাজ করেছে, যে কারণে আমাদের কাজ ধরতে একটু দেরি হয়েছে। তবে এখন পুরোদমে কাজ চলছে। জানুয়ারির শেষ নাগাদ কাজ শেষ হয়ে যাবে।’