এপাড়া ওপাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 কালুনগর, হাজারীবাগ কালো কাদার পথআল-আমিন হকচামড়াভর্তি একটি পিকআপ ভ্যান মাঝপথে এসে সড়কের কাদায় আটকে গিয়েছে, চালক তার গতি বাড়ানোর চেষ্টা করছেন, যাতে কাদা থেকে উঠে আসে চাকা। তাতে কান ফাটানো শব্দ হলেও কাজের কাজ হচ্ছে না কিছুই। অনেক চেষ্টায় শেষে কাদার থাবা থেকে মুক্তি মিলল পিকআপ ভ্যানটির। তারপর দুলতে দুলতে সড়কটি উতরে গেল এটি। এ চিত্র হাজারীবাগ কালুনগর সড়কের।‘ট্যানারি এলাকা হওয়ায় কাদার রং কালো, তাই পায়ে লাগলেই গা ঘিন ঘিন করে।’ বলছিলেন মোহাম্মদ আসাদ নামের একজন পথচারী। সড়কের পাশ দিয়ে চলে গেছে ট্যানারি বর্জ্যের নালা। এই সড়কেই দুটি গুরুত্বপূর্ণ ট্যানারি কারখানা ছাড়াও রয়েছে ছোট-বড় অনেক কারখানা। তাই প্রতিদিন কারখানার কাজে অনেক যানবাহন চলে এই সড়ক দিয়ে।একাধিক যাত্রী জানালেন, সিএনজিচালিত অটোরিকশাচালকদের অনেক বলেকয়ে এ সড়ক পাড়ি দিতে হয়। আবার এর জন্য পয়সাও একটু বেশি গুনতে হয় যাত্রীদের। হাজারীবাগ বাজার থেকে বেড়িবাঁধে ওঠার এটি সহজ পথ। তাই বেড়িবাঁধে যেতে সবাইকে এই কাদামাখা পথেই যেতে হয়। হেঁটে চলতে গেলে যেতে হয় অনেক সাবধানে। তার পরও পায়ে কাদা লেগে যায়। এখানকার কারখানা-শ্রমিক আবুল কালাম বলেন, ‘রাস্তাটা তো দু্ই বছর থাইক্যা এই রকম। আমরা মালিকদের কইছিলাম, হেরা কয় আমরা কী করুম।’ কালামের সঙ্গে থাকা আরেকজন শ্রমিক রানা মিয়া বলেন, ‘এখন তো হাঁটা যাইতাছে। বৃষ্টি আসলে তো তাও যায় না।’জানা গেল, এই সড়ক দিয়ে প্রতিদিন অনেক শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার লোক যাতায়াত করে। গজমহল স্কুল, নিউ মডেল একাডেমি অ্যান্ড হাইস্কুলসহ অনেক শিক্ষাপ্রতিষ্ঠানেই যেতে হয় এই পথে। এখানকার বাসিন্দা নাসির উদ্দিন আহমেদ জানান, এই সড়ক এতই খারাপ যে কোনো যানবাহনই যেতে চায় না। বারবার আবেদন করা হলেও সড়কটি মেরামত করা হচ্ছে না। তাই এলাকাবাসীর দাবি, দ্রুত এই সড়কের সংস্কার করা হোক। সড়কটা কেন সংস্কার করা হচ্ছে না, জানতে চাইলে ডিসিসির ৫৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মজিবুর রহমান বলেন, ‘নতুনভাবে পয়োনিষ্কাশন লাইনের কাজ করায় এই সড়ক অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা বাজেট পেয়েছিলাম কম। তাই ইচ্ছা থাকলেও এই সড়কের কাজ শেষ করতে পারিনি। নতুন করে বাজেট হয়েছে। তবে বরাদ্দ পেতে অনেক সময় লাগবে।’ এ বিষয়ে ডিসিসির অঞ্চল-৩-এর নির্বাহী প্রকৌশলী শফিউল্লাহ সিদ্দিক ভূঁইয়া বলেন, ‘আমরা এলাকাভিত্তিক কিছু উন্নয়নকাজ হাতে নিয়েছি। আগামী দুই মাসের মধ্যে এই সড়কের সংস্কারকাজের দরপত্র-প্রক্রিয়া শুরু হবে।’  হাজারীবাগ, কালুনগরের রাস্তা, ফুটপাত ও নর্দমা বিষয়ে অভিযোগ নম্বর: ৮৬২৯৯১৬ (নির্বাহী প্রকৌশলী, অঞ্চল-৩) খিলক্ষেত-ডুমনীছিনতাইকারীদের দৌরাত্ম্যতানজিল আহমদনিঝুম রাত। চারপাশে সুনসান নীরবতা। মাঝেমধ্যে দু-একটি গাড়ি চলছে গন্তব্যে। এ ছাড়া আর কোথাও লোকজন নেই। পিচঢালা পথে এগিয়ে চলছে গাড়ি। হঠাৎ সড়কের ওপর একটা সিএনজি উল্টে থাকতে দেখেন গাড়ির চালক। কী হয়েছে দেখতে গাড়ি থামাতেই বেধে যায় বিপত্তি। একদল লোক এসে জাপটে ধরে চালককে। সবার হাতেই অস্ত্র। তারপর চালককে বেঁধে গাড়িসহ নিয়ে যায় আশুলিয়ায়। চালক বুঝতে পারেন ছিনতাইয়ের কবলে পড়েছেন। চালককে প্রচুর মারধর করে ছিনতাইকারীরা। হাত-পা বেঁধে তাঁকে জলাশয়ে ফেলতে গেলে চালক হাত-পা ধরে মাফ চান। কান্নাকাটির পর হয়তো ছিনতাইকারীদের মনে দয়া হয়। চালককে সেখানেই ফেলে গাড়ি নিয়ে চম্পট দেয় ছিনতাইকারীরা। এটা কোনো গল্পের ঘটনা হয়, গত ৩০ জুন রাতে এমন ঘটনা ঘটেছে খিলক্ষেতের কাছেই। খিলক্ষেত থেকে ডুমনী ইউনিয়নে যাওয়ার সড়কে ঘটে ঘটনাটি। ভয়ে থানা-পুলিশের দ্বারস্থ হননি সেই চালক। সড়কের পাশে থাকা আবাসিক এলাকার বাসিন্দারা আতঙ্কে চলাফেরা করেন। কবে আবার ছিনতাইয়ের শিকার হতে হয় তাঁদের।‘রাতের বেলায় যখন আমরা বাসায় ফিরি কিংবা ড্রাইভার গাড়ি নিয়ে যায় তখন আমাদের ভয়ে থাকতে হয়। এখনো ভয়ে থাকি কবে না কবে আবার ছিনতাইকারীদের কবলে পড়ি।’ বলছিলেন পিংক সিটির বাসিন্দা সাইদা মাহবুব।এই সড়কের পাশে গড়ে উঠছে আবাসিক এলাকা। এর মধ্যে লেক সিটি আর পিংক সিটিতে বসবাস করছেন বাসিন্দারা। লেক সিটির পর পিংক সিটি পর্যন্ত আর কোনো আবাসিক ভবন নেই। নেই কোনো মানুষজনের বসবাস। সড়কের দুই পাশে জলাশয়। কোথাও কোথাও তা ভরাট করার প্রক্রিয়া চলছে। রাতের বেলায় অন্ধকার নেমে আসে চারপাশে। এই সড়কে রয়েছে ছোট-বড় কয়েকটি ব্রিজ। ব্রিজের আশপাশে এই নির্জনতার সুযোগকে কাজে লাগায় ছিনতাইকারীরা। মাঝেমধ্যেই এমন ঘটনা ঘটছে বলে যাতায়াতকারীরা জানান। তাঁরা অভিযোগ করেন, রাতের বেলায় পুলিশের টহল দেওয়া হয় না। গার্ডরুমগুলোতে বসে না কেউ। তবে গত সোমবার গিয়ে দেখা গেছে, স্বদেশ প্রপার্টিজের সামনে পুলিশের চেকপোস্ট। এখানে নিয়মিত চেকপোস্ট বসানো হয় বলে দাবি করেন একজন পুলিশের সদস্য। আবার ছিনতাইয়ের ঘটনা আগে ঘটত বলেও স্বীকার করেন তিনি। এ ব্যাপারে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম খলিল দাবি করেন, এই সড়কে তাঁদের নিয়মিত পুলিশ টহল দল রয়েছে। এ ছাড়া চেকপোস্ট বসে নিয়মিত। ছিনতাই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা এখন পর্যন্ত এ রকম কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’ এখন থেকে রাতের বেলায় পুলিশের টহল আরও বাড়ানো হবে বলে তিনি জানান। খিলক্ষেত-ডুমনী সড়কে ছিনতাইসংক্রান্ত অভিযোগ নম্বর: ৯১৯৩৬৪ (খিলক্ষেত থানা) পূর্ব জুরাইনপানিবন্দী পথচারীইমরান উজ-জামানজুরাইন রেলগেট থেকে মিষ্টির দোকান এলাকা, সোনালি মেডেল মোড় হয়ে জিয়া সরণি পর্যন্ত চলে গেছে একটি সড়ক। এ সড়কের অনেক স্থানে এখন হাঁটুপানি জমে আছে। বৃষ্টি হলে পানি কোমর ছাড়িয়ে যায় বলে এলাকাবাসী জানান। তখন চলাচল করা হয় কীভাবে, জানতে চাইলে স্থানীয় বাসিন্দা মো. বাবুল বলেন, ‘এখনই কোথাও কোথাও হাঁটুপানি। বৃষ্টির সময় তো অনেক পানি হয়। তখন রাস্তায় দু-তিনটা ট্রাক নামে। ওইগুলো দিয়া সবাই পার হয়। কাছে হইলে জনপ্রতি ট্রাক ভাড়া নেয় পাঁচ, আর দূরে হইলে নেয় ১০ টাকা।’পূর্ব জুরাইন সড়কে গিয়ে দেখা গেছে, পানি জমে থাকতে থাকতে জায়গায় জায়গায় সড়কের সিমেন্ট উঠে গিয়ে লোহার রড বেরিয়ে এসেছে। পানিতে ময়লা জমে কটু গন্ধ তৈরি হচ্ছে। সোনালি মেডেল মোড়ে তিন-চার জায়গায় পানি থেকে বুদ্বুদ্ বের হচ্ছে।আশপাশের দোকানিরা জানান, এখানে গ্যাসের নলে ছিদ্র হয়ে গেছে। গ্যাসের কারণে পানিতে বুদ্বুদ্ তৈরি হচ্ছে। পূর্ব জুরাইন সড়কে বছর দুয়েক ধরে জলাবদ্ধতার জন্য সমস্যা তৈরি হয়েছে। পানি দিয়ে চলাচল করে কর্মক্ষেত্রে যাচ্ছে লোকেরা। একইভাবে স্কুলে যেতে হচ্ছে বাচ্চাদের। সমস্যা থেকে মুক্তি চান এলাকাবাসী।এ বিষয়ে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) ৮৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মীর হোসেন জানান, জিয়া সরণি খাল ও শ্যামপুর খাল ভরাট হয়ে যাওয়ার কারণে জলাবদ্ধতা হচ্ছে। ‘আমরা খাল খননসহ জলাবদ্ধতা দূরীকরণে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। শিগগিরই কাজ শুরু হবে। এক-দেড় মাসের মধ্যে এলাকার জলাবদ্ধতা দূর হবে বলে আমরা আশা করি।’ বলেন কাউন্সিলর। পূর্ব জুরাইনের সড়ক, ফুটপাত ও নর্দমা বিষয়ে অভিযোগ নম্বর: ৭৫৪৯৩৯৮ (নির্বাহী প্রকৌশলী, অঞ্চল-১, ডিসিসি) পূর্ব মানিকনগরচলার পথে বিড়ম্বনাআসাদুজ্জামানপূর্ব মানিকনগরের বেশির ভাগ সড়কই বেহালে আছে। পূর্ব মানিকনগরের পুকুরপাড় থেকে ওয়াসা সড়ক, হাইস্কুল সড়ক হয়ে বাদশা সড়ক পর্যন্ত সড়ক খোঁড়াখুঁড়ির পর তা ইটের সুরকি দিয়ে ভরাট করা হয়েছে। এখন পর্যন্ত পিচ ঢালাই দেওয়া হয়নি। আবার বসানো হয়নি ম্যানহোলের ঢাকনা। ফলে চলাচলে দুর্ভোগে পড়ছেন এলাকাবাসী। স্থানীয় বাসিন্দা খোকন মিয়া অভিযোগ করেন, পয়োনালা মেরামতের জন্য নির্ধারিত সময় পার হয়ে গেলেও এখন পর্যন্ত অর্ধেকেরও বেশি কাজ বাকি রয়ে গেছে। সড়ক খোঁড়াখুঁড়ির জন্য তাদের পোহাতে হয় নানা যন্ত্রণা। রাতে লোডশেডিংয়ের সময় খোলা ম্যানহোলের কারণে দুর্ঘটনা ঘটছে।ঘুরে দেখা গেছে, বাদশা সড়ক থেকে খামার গলি, সরদারটেক গলি, কালাম মহাজনের গলি, ছয়তলা খালপাড় গলি বালুর মাঠের দিকে গিয়ে শেষ হয়েছে। এ চারটি গলিই ভাঙাচোরা। গলির বেশির ভাগ ম্যানহোলেরই ঢাকনা নেই। খামার গলির বাসিন্দা শাহীন আহমেদ জানান, একটু বৃষ্টি হলেই সড়কে পানি জমে যায়। খোলা ম্যানহোলে অনেকেই পড়ে আহত হয়। পূর্ব মানিকনগরের সড়ক ও গলির বেহাল বিষয়ে ডিসিসির ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এ ডি এম মোস্তফা বাদশা জানান, ওই এলাকার রাস্তাঘাটের সমস্যা সমাধানে তিনি ডিসিসির অঞ্চল-১-এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানাবেন। পূর্ব মানিকনগরের সড়ক, ফুটপাত ও নর্দমা বিষয়ে অভিযোগ নম্বর: ৭৫৪৯৩৯৮ (নির্বাহী প্রকৌশলী, অঞ্চল-১, ডিসিসি)।