এপাড়া ওপাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 কামরাঙ্গীরচরচুলায় গ্যাসের অভাবমাহমুদ উল্লাহ‘এক বেলার খাবার হোটেল থেকে কিনে খেতে হয়। আবার কখনো একবেলায় রান্না করা খাবার আরেক বেলায় খেতে হয়। গ্যাসের অভাবেই এমন বিপদে আছি।’ বলছিলেন কামরাঙ্গীরচরের মনসুরবাগের বাসিন্দা ইসলাম মিয়া। তিনি জানালেন, তাঁর স্ত্রী ছেলেমেয়েদের স্কুলে দিয়ে এসে আর রান্না করতে পারেন না। কারণ সকাল ১০টায় গ্যাস চলে যায়, আসে দুপুর দুইটায়।গ্যাসস্বল্পতায় ভোগান্তির মধ্যে আছেন কামরাঙ্গীরচরের আবাসিক গ্রাহকেরা। গ্যাসের অভাবে অনেক বাড়িতেই বিকল্প হিসেবে খড়ির চুলার ব্যবহার শুরু হয়েছে। আবার নতুন গ্যাসসংযোগ বন্ধ থাকায় অনেকে সংযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। তাঁরা নতুন গ্যাস সংযোগ নেওয়ার অপেক্ষায় আছেন। আপাতত খড়ির চুলা দিয়েই রান্নার কাজ সারছেন।রোমান হোসেন কামরাঙ্গীরচরের একজন খাবার হোটেল ব্যবসায়ী। তিনি তাঁর হোটেলের রান্না করেন অভিনব উপায়ে। একই চুলায় তিনি লাকড়ি ও গ্যাস দুটোই ব্যবহার করেন। এতে তাঁর হোটেলের গ্যাসের চুলাটি নষ্ট হওয়ার ভয় থাকলেও তিনি নিরুপায়। কারণ গ্যাসের নিয়মিত সরবরাহ না থাকার কারণে তাঁকে বাধ্য হয়েই চুলাটিতে গ্যাসের বিকল্প হিসেবে লাকড়ি ব্যবহার করতে হয়। এতে মাসে প্রায় ১২ হাজার টাকা গ্যাস বিল দেওয়ার পরও প্রতিদিন ১৫০ টাকার মতো লাকড়ি কিনে খরচ করতে হচ্ছে রোমানকে। আর লাকড়ি ব্যবহারের কারণে দোকানের ছাদে কালি পড়ছে। এ জন্য ভ্রাম্যমাণ আদালত এসে জরিমানাও করেছেন। রোমান হোসেন বলেন, ‘গ্যাসসংকট চলতে থাকলে ব্যবসা ছেড়ে বাড়ি চলে যেতে হবে। এরই মধ্যে অনেক টাকা লোকসান হয়ে গেছে।’তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানি লিমিটেডের জোন-৩ (লালমাটিয়া) থেকে জানা যায়, কামরাঙ্গীরচর এলাকায় আবাসিক গ্রাহকের সংখ্যা প্রায় সাড়ে নয় হাজার। শিল্প ও বাণিজ্য গ্রাহকের সংখ্যা প্রায় ৮৫।কামরাঙ্গীরচরের রহমতবাগের বাসিন্দা ইলিয়াছ বাবুল জানান, ৪ থেকে ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গ্যাসসংকট বেশি। কামরাঙ্গীরচরে বেশ কয়েক বছর আগে গ্যাস সরবরাহ নল বসানো হয়েছে। তখনকার চেয়ে এখন গ্রাহক কয়েক গুণ বেড়েছে। তাই নতুন করে আরও মোটা নল বসানো দরকার।একই বিষয়ে সুলতানগঞ্জ ইউনিয়ন পরিষদের (কামরাঙ্গীরচর) চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এম এ রশিদ সরদার বলেন, ‘আমরা তিতাসে সমস্যার কথা জানিয়েছি। কিছুদিন পর থেকে আশা করি আর সমস্যা থাকবে না।’তিতাস গ্যাস জোন-৩-এর (লালমাটিয়া) উপমহাব্যবস্থাপক (বিপণন) খায়রুল হক বলেন, ‘গ্যাসের চাহিদা বৃদ্ধি পেলেও পেট্রোবাংলা পর্যাপ্ত গ্যাস দিতে পারছে না। নতুন গ্যাস কূপ পাওয়া ও উত্তোলন ছাড়া এই গ্যাসের সমস্যা সমাধান সম্ভব নয়।’ কামরাঙ্গীরচরের গ্যাসসংক্রান্ত অভিযোগ নম্বর: ৯১১৮৩৬২ (বিক্রয়-আবাসিক, জোন-৩, লালমাটিয়া, তিতাস গ্যাস); ৯৫৬৩৬৬৭-৮, ৯৫৬৩৬৭০ (দ্রুত সেবা কার্যক্রম, তিতাস গ্যাস)। নামারবাজার রোড, মোহাম্মদপুরচলাচলে নাকাল এলাকাবাসীআল-আমিন হকসড়কের দুই ধারে পাশাপাশি দুটি ম্যানহোল। একটির থেকে আরেকটির দূরত্ব মাত্র কয়েক ফুট। ম্যানহোল দুটির ঢাকনা খোলা থাকায় একটি গাড়ি পার হওয়ার সময় আরেকটি গাড়িকে দাঁড়িয়ে থাকতে হয়, নয়তো ম্যানহোলের খাদে পড়ে যায় গাড়ি। দুদিক থেকে দুটি প্রাইভেটকার আসছিল। দুটি গাড়িই একসঙ্গে জায়গাটি অতিক্রম করতে গিয়ে ঘটে যায় বিপত্তি। একটি গাড়ির চাকা ঢুকে যায় ম্যানহোলে। চালক গাড়ি ওঠানোর চেষ্টা করছেন, কিন্তু চাকা শূন্যে ঘুরছে। গাড়ি উঠছে না। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয়। অবশেষে স্থানীয় কিছু লোকের সহযোগিতায় গাড়িটিকে ম্যানহোল থেকে তোলা হলো। এই চিত্র মোহাম্মদপুর কাঁটাসুর নামারবাজার সড়কের। এই সড়ক বছিলা রোড থেকে নেমে নামারবাজার টেম্পোস্ট্যান্ড হয়ে কাটাসুর এলাকায় ঢুকেছে। পুরো সড়কেরই পিচ উঠে গেছে, জায়গায় জায়গায় তৈরি হয়েছে গর্ত। একটু বৃষ্টি হলেই সড়কে পানি জমে। তখন চলাচল করতে অনেক কষ্ট হয় বলে জানান এলাকাবাসী। এই সড়ক থেকে যেসব গলি এই এলাকার ভেতরে ঢুকেছে, সেগুলোরও অবস্থা অনেক করুণ। স্থানীয় বাসিন্দা দিলু সরকার বলেন, ‘আমি এই এলাকায় অনেক দিন থেকেই আছি। এলাকায় এসে এই সড়কের যে অবস্থা দেখেছি, এখনো সে রকমই দেখছি। দিন দিন সড়কের ভাঙাচোরা আরও বৃদ্ধি পেয়েছে।’ পথচারীদের হেঁটে যেতেও অনেক সমস্যা হয়। মাঝেমধ্যে হোঁচট খেয়ে অনেকে পড়ে যায়। এমন তথ্য জানালেন সড়কের পাশের দোকানি উজ্জ্বল মিয়া। সড়কের এমন দুরবস্থার সঙ্গে যোগ হয়েছে ম্যানহোল-বিড়ম্বনা। কয়েকটি ম্যানহোলের ঢাকনা থাকলেও তা দেবে গিয়ে ঢাকনাবিহীন ম্যানহোলের মতোই হয়েছে। পাশের শেরেবাংলা সড়কে খোঁড়াখুঁড়ি চলায় তা বন্ধ আছে। তাই ওই সড়কের অনেক গাড়ি নামাপাড়া সড়ক দিয়ে যাতায়াত করছে, আর তাতেই বিড়ম্বনা পৌঁছেছে আরও চরমে। এই সড়কের বিষয়ে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) অঞ্চল-৬-এর নির্বাহী প্রকৌশলী মেসবাহুল করিমের সঙ্গে কথা বললে তিনি জানান, বিশ্বব্যাংকের অর্থায়নে কেস (ক্লিন এয়ার অ্যান্ড সাসটেইনেবল এনভায়রনমেন্ট) প্রকল্পের আওতায় মোহাম্মদপুর এলাকায় কাজ চলছে। তারই আওতায় কিছুদিনের মধ্যেই এই সড়কের ম্যানহোলসহ সব ধরনের কাজই করা হবে।  মোহাম্মদপুরের নামারবাজার রোড বিষয়ে অভিযোগ নম্বর: ৯১১৮৬৬০ (নির্বাহী প্রকৌশলী, অঞ্চল-৬, ডিসিসি)।