এপাড়া ওপাড়া
গুলশান রোড, মহাখালী ম্যানহোলের ফাঁদঢাকায় থাকি প্রতিবেদকব্যাগ কাঁধে ফুটপাত ধরে দ্রুত হেঁটে যাচ্ছেন একজন শিক্ষার্থী। হয়তো বা ক্লাস শুরু হয়ে গেছে, তাই এমন তাড়া। সামনে ঢাকনাবিহীন ম্যানহোল। সেদিকে খেয়ালই ছিল না তাঁর। হঠাৎ থমকে দাঁড়াতে হলো তাঁকে। ম্যানহোলে পা পড়ার আগেই নিজেকে সামলে নিলেন তিনি। আর একটু হলেই একটা দুর্ঘটনা ঘটে যেতে পারত। কেননা থমকে দাঁড়ানো এ শিক্ষার্থীর ডান পায়ের সামান্য দূরেই খোলা ম্যানহোল।এই ফুটপাতের বেশ কয়েকটি ম্যানহোলেরই ঢাকনা নেই। পথচারীদের জন্য ফাঁদ হয়ে অনেক দিন থেকেই এভাবে হাঁ হয়ে আছে ম্যানহোলগুলো। মহাখালীর আমতলী থেকে গুলশান রোডে ঢুকলেই চোখে পড়ে এই দৃশ্য।শুধু আমতলী থেকে সরকারি তিতুমীর কলেজের গেট পর্যন্ত প্রায় আটটি ম্যানহোলের ঢাকনা খোলা। এগুলো দেখিয়ে আনোয়ার হোসেন নামের এক পথচারী বলেন, ‘এমন একটি ব্যস্ত ফুটপাতের ম্যানহোলের ঢাকনা এত দিন থেকে খোলা, অথচ কর্তৃপক্ষ এদিকে খেয়াল করছে না। কেউ পড়ে গেলে তো পা ভেঙে যাবে।’ এই সড়ক ধরে সরকারি তিতুমীর কলেজে যায় শত শত শিক্ষার্থী।এখানে আছে বেশ কয়েকটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। এ ছাড়া এই পথে অসংখ্য পোশাকশ্রমিক মহাখালী ও আমতলীর কর্মস্থলে যাওয়া-আসা করেন।গুলশান রোডে কথা হয় ইসতিয়াক সায়েম নামের এক শিক্ষার্থীর সঙ্গে। তিনি জানান, ফুটপাতের ম্যানহোলের ঢাকনা খোলা থাকা মানে হচ্ছে পথচারীদের জন্য ফাঁদ পেতে রাখা। একই বিষয়ে সরকারি তিতুমীর কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ নুর আলম বলেন, এই সমস্যার কারণে যেকোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই দ্রুত ম্যানহোলগুলোর ঢাকনা লাগানো হোক।ফুটপাতের খোলা ম্যানহোলগুলোয় ঢাকনা লাগানো হচ্ছে না কেন, জানতে চাইলে ডিসিসির ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম আজাদ দাবি করেন, ওই সব ম্যানহোল ঢাকনাবিহীন ছিল না। পানি নিষ্কাশনের নালা পরিষ্কার করতে গিয়ে ঢাকনাগুলো সরানো হয়েছে। ঢাকনা লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। মাস দেড়েকের মধ্যে ঢাকনা লাগানো হবে। গুলশান রোডের রাস্তা, ফুটপাত ও নর্দমা বিষয়ে অভিযোগ নম্বর: ৯৮৯৬৪১৮ (নির্বাহী প্রকৌশলী, অঞ্চল ৯, ডিসিসি)। তেজকুনীপাড়াপানিতে কটু গন্ধজিয়াউর রহমান চৌধুরীবিজয় সরণি উড়ালসেতুর পাশের তেজগাঁও এলেনবাড়ি স্টাফ কোয়ার্টারের মূল ফটক। ফটকে বড় বড় করে লেখা ‘বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ’। দিন কয়েক আগে রাত নয়টার দিকে দেখা গেল বালতি, কলসি, বোতলসহ বিভিন্ন ধরনের পানি রাখার পাত্র নিয়ে সেই ফটক গলে ঢুকছিলেন ৩০ জনের মতো মানুষ। কোয়ার্টারের ভেতর তাঁরা ঢুকছেন কেন? এমন প্রশ্নের উত্তর জানতে ভেতরে ঢুকে দেখা গেল, কোয়ার্টারের ভেতর ওয়াসার একটি পানির পাম্প রয়েছে। সেখানে পানি আনতে যাচ্ছেন তাঁরা। এদিকে কিছু মানুষ ঢোকার আগেই ফটক বন্ধ করে দিলেন নিরাপত্তাকর্মী।তেজকুনিপাড়া ও আশপাশের এলাকায় ঢাকা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) নলের পানিতে ময়লা আসছে। সেই পানিতে রয়েছে দুর্গন্ধ। তাই অনেকেই পানি নিতে আসছেন এলেনবাড়ি স্টাফ কোয়ার্টারের পানির পাম্পে। এঁদেরই একজন ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী আবদুল হান্নান। তিনি বলেন, ‘আমাদের মেসের পানিতে ময়লা ও প্রচুর দুর্গন্ধ। এ পানি দিয়ে নিরুপায় হয়ে অন্যান্য কাজ করলেও পান করা যায় না। তাই বাধ্য হয়ে প্রতিদিন রাতে এখানে পানি নিতে আসি। আবার মাঝেমধ্যে ঢুকতে দেয় না। শূন্য হাতে ফিরে যেতে হয়। তবু প্রতিদিন আসি।’ আরেক পানি-প্রার্থী চাকরিজীবী ইকবাল হোসেন বলেন, ‘আমাদের এলাকায় পানির সংকট নেই। কিন্তু পানিতে ময়লা থাকায় তা পানের অযোগ্য। গোসল করলে চুল আঠা আঠা হয়ে যায়।’এলেনবাড়ি স্টাফ কোয়ার্টারের পানির পাম্পের একজন কর্মী বলেন, ‘প্রতিদিন প্রায় ২০০ মানুষ পানি নিতে আসেন। অধিকাংশ সময় নিরাপত্তার কারণে পানি দেওয়া বন্ধ করে দিই।’ একই বিষয়ে মূল ফটকের একজন নিরাপত্তাকর্মী বলেন, ‘প্রতিদিন অনেক মানুষ পানি নিতে আসে। কিন্তু আবাসিক কোয়ার্টার হওয়ায় নিরাপত্তার কারণে সবাইকে ঢুকতে দিই না। অনেকের মন খারাপ হয়, কিন্তু আমার তো কিছু করার নেই।’তেজকুনিপাড়া এলাকার পানিতে ময়লা ও দুর্গন্ধ থাকার বিষয়ে ঢাকা ওয়াসার মডস জোন-৫-এর নির্বাহী প্রকৌশলী আবদুল ওয়াসেফ বলেন, বহুদিন আগে এ সমস্যার সমাধান করা হয়েছিল। বিষয়টি খতিয়ে দেখতে অতি শিগগির লোক পাঠানো হবে। সমস্যা গুরুতর হলে দ্রুত সমাধান করার চেষ্টা করা হবে। তেজকুনিপাড়া এলাকার পানির সমস্যা জানাতে অভিযোগ নম্বর: ৯৮৯৯৩৪০ (ঢাকা ওয়াসা মডস জোন-৫)।