এপিএস পদটি বাদ দেওয়া উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ত্রীদের এপিএস (রাজনৈতিক বিবেচনায় মন্ত্রীর মনোনীত ব্যক্তিগত সহকারী) পদটি বাদ দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।আজ রোববার দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে এরশাদ এ মন্তব্য করেন। বিশেষ বিবাহ নিবন্ধন আইন বাতিলের দাবি জানিয়ে তিনি বলেন, ‘কাজী হলেন আইনমন্ত্রীর এপিএস। সব কাজেই এখন এপিএস। এই এপিএস পদটাই বাদ দেওয়া উচিত।’ বিশেষ বিবাহ নিবন্ধন আইন দেশের মুসলমান ও হিন্দু-সম্প্রদায়ের মানুষের মনে আঘাত করবে দাবি করে এরশাদ এ আইন বাতিলের দাবি জানান।দেশের রাজনৈতিক পরিস্থিতি এখন সংঘাতময় উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেন, হরতাল, গুম, খুন নিয়ে চলছে রাজনীতি। এ কারণে কেউ এখন এ দেশে বিনিয়োগ করতে চায় না।আওয়ামী লীগ ও বিএনপিকে উদ্দেশ করে এরশাদ বলেন, তারা শুধু চায় ক্ষমতায় যেতে। জনগণের মঙ্গল নয়, সব সময় নিজের মঙ্গল চিন্তা করে। এরশাদের ভাষায় এ অবস্থায় এখন জনগণ তাঁকেই আবার ক্ষমতায় দেখতে চায়। জাতীয় পার্টিই এখন সবচেয়ে জনপ্রিয় দল। আগামী নির্বাচনে এককভাবে অংশ নিয়ে তাতে জয় লাভের মধ্য দিয়ে তিনি এটি প্রমাণ করতে চান। এরশাদ বলেন, জাতীয় পার্টি বিশ্বাস করে, নির্বাচন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়।হবিগঞ্জ জেলার বিভিন্ন দলের নেতা-কর্মীদের জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।প্রসঙ্গত, এপিএস পদে মন্ত্রী যে কাউকে নিয়োগ দিতে পারেন। সম্প্রতি পদত্যাগ করা রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএসের অর্থ কেলেঙ্কারির জের ধরে পদত্যাগ করেছিলেন মন্ত্রী।