এপ্রিলে ‘ও আমার দেশের মাটি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ইচ্ছা আছে, ছবিটি পয়লা বৈশাখে মুক্তি দেব। এখনো তা চূড়ান্ত করতে পারিনি। যদি না হয়, তাহলে এক সপ্তাহ পিছিয়ে দেব। এপ্রিল মাসেই মুক্তি দেব আমার প্রথম ছবি ও আমার দেশের মাটি।’ বললেন অনন্ত হীরা, টিভি ও মঞ্চের অভিনেতা ও নির্দেশক। এবার তিনি চলচ্চিত্র তৈরি করেছেন। ১৫ ফেব্রুয়ারি ছবিটি কোনো কর্তন ছাড়াই সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। অনন্ত হীরা বলেন, ‘ও আমার দেশের মাটি প্রেমের ছবি, গানের ছবি ও দেশের ছবি। পাশাপাশি গল্পে আরও রয়েছে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমের বিষয়টি। আমি চাই, দর্শক ছবিটি প্রেক্ষাগৃহে গিয়ে দেখুন।’ও আমার দেশের মাটি ছবির কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন অনন্ত হীরা। অভিনয় করেছেন রাজ্জাক, সোহেল রানা, আমিন খান, তমা মির্জা, নূনা আফরোজসহ আরও অনেকে। সংগীত পরিচালনা করছেন আলাউদ্দিন আলী। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন বারী সিদ্দীকী, এন্ড্রু কিশোর, সামিনা চৌধুরী, অদিতি মহসীন, রাজীব, বিউটি, মুনির ও লিজা।অনন্ত হীরা জানান, তিনি ছবিটির শুটিং শুরু করেন গত বছর এপ্রিল মাসে। ছবিটির শুটিং করেছেন ব্রাহ্মণবাড়িয়া ও বিক্রমপুরে।