এফডিআই: ভোটাভুটিতে জিতে গেল কংগ্রেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকারের বহুল বিতর্কিত খুচরা বাজারে সরাসরি বিদেশি বিনিয়োগের (এফডিআই) সিদ্ধান্তের ওপর ভোটাভুটিতে হেরে গেছে বিরোধীরা। মুলায়েম সিং যাদবের সমাজবাদী এবং মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টির সদস্যরা সরকারের পক্ষে ভোট দিয়েছেন। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, এফডিআই বাতিলে বিরোধীদের পক্ষে ভোট পড়ে ২১৮টি আর এফডিআইয়ের পক্ষে ভোট পড়ে ২৫৩টি। আজ বুধবার পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় এ ভোট হয়।এর আগে গতকাল মঙ্গলবার পার্লামেন্টে এফডিআই নিয়ে বিতর্ক শুরু হয়। বিতর্কের শেষ দিনে আজ বিষয়টির ওপর ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এফডিআইকে কেন্দ্র করে পার্লামেন্টের চলতি শীতকালীন অধিবেশন গত সপ্তাহে অচল হয়ে পড়েছিল। বিষয়টির ওপর আলোচনা ও ভোটাভুটিতে সরকার সম্মত হলে চলতি সপ্তাহে পার্লামেন্টের উভয় কক্ষের কার্যক্রম আবার স্বাভাবিক হয়।