এবার ইজতেমায় ৫ স্তরের নিরাপত্তা: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, গত বছরের চেয়ে এ বছর বিশ্ব ইজতেমায় মুসল্লিদের সমাগম হয়েছে অনেক বেশি। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে এবার বিশ্ব ইজতেমায় পাঁচ স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দান পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ইজতেমা ময়দানের নিরাপত্তার জন্য বিপুলসংখ্যক পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুরো ময়দানকে নজরদারিতে রাখার জন্য বেশ কয়েকটি পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণ করা হয়েছে। ইজতেমা শুরুর কয়েক দিন আগে থেকেই পুরো ইজতেমা এলাকা গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। এ ছাড়া ময়দানের প্রতিটি খিত্তায় মুসল্লি বেশে বিভিন্ন সংস্থার গোয়েন্দারা অবস্থান করছেন। তিনি বলেন, দায়িত্বপালনে কেউ গাফিলতি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।প্রতিমন্ত্রী আরও বলেন, সম্প্রতি বিএনপি নানাভাবে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করেছে। এ ছাড়া যুদ্ধাপরাধীদের বিচার শুরু হওয়ায় এবং যুদ্ধাপরাধের অভিযোগে অন্যতম একজন গত বুধবার গ্রেপ্তার হয়েছে। তাই নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। তিনি বলেন, নিরাপত্তাবাহিনীর পাশাপাশি ইজতেমায় অংশ নেওয়া মুসল্লিদেরও সজাগ থাকতে হবে।’স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে গাজীপুর-২ আসনের সাংসদ জাহিদ আহসান রাসেল, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক আখতারুজ্জামান, টঙ্গী পৌরসভার মেয়র আজমতউল্লাহ খানসহ গাজীপুর জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।